Advertisement

Human Trafficking in Bengal: আন্তর্জাতিক মানবপাচার চক্র দুর্গাপুরেও? গুলাম রেজার বাড়িতে NIA তল্লাশি

দুর্গাপুরে স্টিল প্ল্যান্টের কাছেই একটি বাড়ি কিনেছেন গুলাম। এনআইএ তদন্তে নেমে জানতে পেরেছে, প্রায়ই গুলাম রেজা বিদেশ যান। তাঁর দাবি, ব্যবসার কাজেই তাঁকে বিদেশ যেতে হয়। তাঁর প্রতিবেশীদের দাবি, পাড়ায় খুব একটা মেলামেশা করেন না গুলাম রেজার পরিবার। কার্যত আলাদা থাকেন তাঁরা। ভীষণ কম কথা বলেন প্রতিবেশীদের সঙ্গে।  

দুর্গাপুরে এনআইএ তল্লাশিদুর্গাপুরে এনআইএ তল্লাশি
Aajtak Bangla
  • দুর্গাপুর,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 12:17 PM IST
  • গুলাম রেজার বাড়ি বিহারের মুজফ্ফরপুরে
  • NIA তত্‍পরতা বেড়েছে বাংলায়
  • NIA-এর অফিস হবে রাজারহাটে

আন্তর্জাতিক মানবপাচার চক্রে এ বার পশ্চিমবঙ্গ যোগ। দুর্গাপুরে তল্লাশি অভিযান চালাচ্ছে ন্যাশনলা ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। দুর্গাপুরের পাশাপাশি তল্লাশি চলছে ছত্তীশগড়ের জগদলপুরেও। মানবপাচার ও সাইবার দুর্নীতির অভিযোগের তদন্তে এই তল্লাশি অভিযান চালাচ্ছে NIA। ভারতীয়দের ভুয়ো নথি বের করে মায়ানমারে পাচার করার অভিযোগ রয়েছে। 

গুলাম রেজার বাড়ি বিহারের মুজফ্ফরপুরে

দুর্গাপুরে পেশায় ব্যবসায়ী গুলাম রেজা নামে এক ব্যক্তির তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঙ্গে রয়েছে আসানসোল-দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, গুলাম রেজার বাড়ি বিহারের মুজফ্ফরপুরে। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে দুর্গাপুরে আপাতত স্থায়ী বাসিন্দা। 

দুর্গাপুরে স্টিল প্ল্যান্টের কাছেই একটি বাড়ি কিনেছেন গুলাম। এনআইএ তদন্তে নেমে জানতে পেরেছে, প্রায়ই গুলাম রেজা বিদেশ যান। তাঁর দাবি, ব্যবসার কাজেই তাঁকে বিদেশ যেতে হয়। তাঁর প্রতিবেশীদের দাবি, পাড়ায় খুব একটা মেলামেশা করেন না গুলাম রেজার পরিবার। কার্যত আলাদা থাকেন তাঁরা। ভীষণ কম কথা বলেন প্রতিবেশীদের সঙ্গে।  

NIA তত্‍পরতা বেড়েছে বাংলায়

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন মামলার তদন্তে রাজ্যের একাধিক জেলায় অভিযান চালাচ্ছে সংস্থাটি। গত সপ্তাহে বীরভূম জেলার নলহাটি এলাকায় এনআইএ-র অভিযানে ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট এবং একাধিক ডেটোনেটর-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে।

NIA-এর অফিস হবে রাজারহাটে

এর আগে চলতি মাসের শুরুতে রাজারহাটে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তদন্তভার গ্রহণ করে এনআইএ। সেই মামলায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে, গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা কলকাতায় এনআইএ-র একটি পুলিশ স্টেশন স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA তদন্তাধীন মামলার সংখ্যা পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়তে থাকায় সংস্থার কাজের চাপও বেড়েছে। সেই পরিস্থিতিতে রাজ্যে এনআইএ-র জন্য পৃথক একটি অফিস গড়ে তোলার প্রস্তাবে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement