Advertisement

NIA Raid Shaukat Mollah: সকাল সকাল TMC-এর শওকত মোল্লার বাড়িতে NIA, চলছে তল্লাশি, কেন?

আজ সকালেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে পৌঁছে গেল NIA-এর দল। তাঁরা সেখানে তল্লাশি চালাচ্ছেন। কিন্তু ঠিক কোন মামলায় চলছে তদন্ত?

শওকত মোল্লার বাড়িতে NIAশওকত মোল্লার বাড়িতে NIA
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2026,
  • अपडेटेड 8:45 AM IST
  • আজ সকালেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে পৌঁছে গেল NIA-এর দল
  • তাঁরা সেখানে তল্লাশি চালাচ্ছেন
  • কিন্তু ঠিক কোন মামলায় চলছে তদন্ত?

সকাল সকাল ভাঙড়ে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। এই ঘটনায় এলাকায় ইতিমধ্যেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

সূত্রের খবর, ভাঙড়ে নির্বাচনের সময়ে বিস্ফোরণকাণ্ডের তদন্তের সূত্র ধরে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়কের বাড়িতে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থার একটি দল। বর্তমানে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালান হচ্ছে বলে জানা যাচ্ছে।

আসলে গত ১৯ মার্চ ভাঙড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে একজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করে এনআইএ। ওই বিস্ফোরণকাণ্ডের তদন্তের সূত্র ধরেই বৃহস্পতিবার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চালান হয় বলে যাচ্ছে।

এ দিকে শওকত মোল্লার স্ত্রী সায়রা বানু মোল্লা জানান, তাঁকে এনআইএ-র পক্ষ থেকে ডাকা হয়েছিল। তবে কেন ডাকা হয়েছে বা তদন্তের বিষয়ে অন্য কোনও তথ্য তাঁকে জানানো হয়নি।

সূত্রের খবর, তল্লাশি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বিভিন্ন নথি ও তথ্য খতিয়ে দেখছেন। তবে এনআইএ-র পক্ষ থেকে এখনও এই অভিযান নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

ঋতব্রতর সঙ্গে বুধবার কথা হয়
মাথায় রাখতে হবে, ক্যানিং পূর্ব থেকে জিতেই বিধায়ক হয়েছিলেন শওকত। এবার অবশ্য তাঁকে ভাঙড়ে লড়তে পাঠানো হয়। সেখানে তাঁর বিরুদ্ধে প্রার্থী ছিলেন আইএসএফ-এর নওশাদ সিদ্দিকি। আর নওশাদের বিরুদ্ধে বিপুল ভোটে হারতে হয় তাঁকে। এরপর থেকেই মোটামুটি রাজনীতি থেকে 'কার্যত নিরুদ্দেশ' ছিলেন শওকত। তাঁকে দেখা যাচ্ছিল না। আর তারপরই শওকতকে নিয়ে অঙ্ক নানা করতে শুরু করে দেয় রাজনৈতিক মহল। 

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, তৃণমূলের অন্দরেই একটা সময় কোণঠাসা হয়ে পড়েছিলেন শওকত। তাঁকে ইচ্ছে করেই ক্যানিং পূর্ব থেকে সরানো হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় ভাঙড়। সেখানে তিনি বিপুল ভোটে হেরে যান। 

যদিও এমতাবস্থায় রাজনীতিতে নিজের অবস্থান নতুন করে গড়ে তোলার চেষ্টায় লেগে পড়েছেন শওকত। তিনি বুধবার রাতে বিধানসভায় এসে স্পিকারের দ্বারা স্বীকৃত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে মিনিট দশেক কথা হয় বলে জানা গিয়েছে। আর তাতেই নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে শওকতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরে থাকবেন নাকি যোগ দেবেন ঋতব্রতর 'নতুন তৃণমূলে', এটাই এখন বিরাট বড় প্রশ্ন। তবে তার উত্তর এখনও কারও কাছে নেই।

Advertisement

যদিও এমন পরিস্থিতিতর মধ্যেই শওকতের বাড়িতে পৌঁছে গেল এনআইএ-এর দল। তাঁরা এখনও সেখানে তল্লাশি চালাচ্ছেন বলে খবর মিলছে। আর সেই দিকেই চোখ রয়েছে রাজ্য রাজনীতির বিশ্লেষকদের একাংশের। এখন দেখার জল ঠিক কতদূর গড়ায়। 

 

Read more!
Advertisement
Advertisement