Advertisement

Durga Puja 5 Days Weather : সপ্তমীর দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টি, অষ্টমী থেকে দশমীর আবহাওয়া কেমন? লেটেস্ট আপডেট

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ১৫ অক্টোবর থেকেই শুরু হবে বৃষ্টি। ফলে পুজো মাটি হতে পারে। কলকাতা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টি।

পুজোয় কেমন থাকবে আবহাওয়া? পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Oct 2026,
  • अपडेटेड 8:57 PM IST
  • আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ১৫ অক্টোবর থেকেই শুরু হবে বৃষ্টি
  • ফলে পুজো মাটি হতে পারে

কখনও বৃষ্টি, কখনও মেঘলা আকাশ, আবার কোথাও শুষ্ক আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ থেকে ১৭ অক্টোবর অর্থাৎ সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম। তবে ১৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। 

কলকাতায় ১৫ অক্টোবর বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ১৬ থেকে ১৮ অক্টোবর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

১৫ অক্টোবর (পঞ্চমী): দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

১৬ অক্টোবর (ষষ্ঠী: দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

১৭ অক্টোবর (সপ্তমী): দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক-দু’টি জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।

তবে দ্বিতীয় সপ্তমী থেকে সেই ২২ অক্টোবর একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ সেই সময় বৃষ্টি হবে না। 

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

১৫ অক্টোবর (পঞ্চমী): আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

Advertisement

১৬ অক্টোবর (ষষ্ঠী): প্রথমে আংশিক মেঘলা আকাশ থাকলেও দুপুরের দিকে আকাশ সাধারণত মেঘলা হতে পারে। হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

১৭ অক্টোবর (সপ্তমী): প্রথমে আংশিক মেঘলা আকাশ থাকলেও দুপুরের দিকে আকাশ সাধারণত মেঘলা হতে পারে। শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

১৮ থেকে ২০ অক্টোবর: আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

২১ ও ২২ অক্টোবর: আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে দুপুরের দিকে আংশিক মেঘলা হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

১৫ অক্টোবর: উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

১৬ অক্টোবর: দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

১৭ অক্টোবর: দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।

১৮ অক্টোবর: দার্জিলিং ও কালিম্পংয়ের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

১৯ থেকে ২২ অক্টোবর: উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
 

Read more!
Advertisement
Advertisement