Advertisement

ইটভাটা শ্রমিকদের সন্তানরা পাচ্ছেন শিক্ষার আলো, চাকরি বাতিলের রাজ্যে সোমেশকে কুর্নিশ

২৬ হাজার চাকরি বাতিলের ধাক্কায় রাজ্যে যখন শিক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে, তখন নীরবে গাছ তলাতেই শিক্ষাদান এক যুবকের। সুপ্রিম কোর্টের রায়ের পরে চাকরিহারা বহু শিক্ষক। অনেকে আগামীর কথা ভেবে আতঙ্কে। সেই পরিস্থিতিতে এই ঘটনা আপনার সবার মনকে রীতিমতো ছুঁয়ে যাবে।

ইটভাটা শ্রমিকদের সন্তানরা পাচ্ছেন শিক্ষার আলো, চাকরি বাতিলের রাজ্যে সোমেশকে কুর্নিশ ইটভাটা শ্রমিকদের সন্তানরা পাচ্ছেন শিক্ষার আলো, চাকরি বাতিলের রাজ্যে সোমেশকে কুর্নিশ
শুভদীপ রক্ষিত
  • পূর্বস্থলী, পূর্ব বর্ধমান,
  • 11 Apr 2025,
  • अपडेटेड 4:39 PM IST
  • সোমেশবাবু জানিয়েছেন, এই কাজে ভাটার মালিক ও কিছু এনজিও তাঁকে সহযোগিতা করেছে
  • আগামী দিনেও আরও বেশ কয়েকটি ইট ভাটায় শিক্ষার আলো পৌঁছে দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর

২৬ হাজার চাকরি বাতিলের ধাক্কায় রাজ্যে যখন শিক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে, তখন নীরবে গাছ তলাতেই শিক্ষাদান এক যুবকের। সুপ্রিম কোর্টের রায়ের পরে চাকরিহারা বহু শিক্ষক। অনেকে আগামীর কথা ভেবে আতঙ্কে। সেই পরিস্থিতিতে এই ঘটনা আপনার সবার মনকে রীতিমতো ছুঁয়ে যাবে। সোমেশ নামের এক শিক্ষক বিশাল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। নিজের উদ্যোগে ভিন রাজ্য থেকে আসা ইটভাটার শ্রমিকদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছেন তিনি। আর শিক্ষককে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন তারই ছাত্র-ছাত্রীরা।

গত কয়েক বছর ধরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু'নম্বর ব্লকের নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের শিক্ষক সোমেশ মণ্ডল এমনই মহান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। রাজ ইটভাটায় পরিযায়ী শ্রমিকের শিশুদের পড়াশোনার পাশাপাশি টিফিনেরও ব্যবস্থা করেন তিনি।

সোমেশবাবু জানিয়েছেন, এই কাজে ভাটার মালিক ও কিছু এনজিও তাঁকে সহযোগিতা করেছে। সেই সহযোগিতা আগামীকে না পেলেও নিজের উদ্যোগেই এই কাজ চালিয়ে নিয়ে যাবেন।

আগামী দিনেও আরও বেশ কয়েকটি ইট ভাটায় শিক্ষার আলো পৌঁছে দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। এই উদ্য়োগকে কুর্নিশ জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এই শিক্ষকের হাত ধরেই এখন অনেকেই শিক্ষার আলো দেখবেন বলে আশা সবার।

Read more!
Advertisement
Advertisement