Advertisement

ভর সন্ধ্যেবেলা চায়ের দোকানে শুটআউট, অভিযুক্ত 'বাপি বিরিয়ানি'র খোঁজে তল্লাশি পুলিশের

হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ ঘটনা। চায়ের দোকানে চলল গুলি। ঘটনায় অভিযুক্ত 'বাপি বিরিয়ানি' নামে এক যুবক।

স্বপন কুমার মুখার্জি
  • হাওড়া,
  • 04 Oct 2026,
  • अपडेटेड 4:47 PM IST
  • হাওড়ার ডোমজুড় থানা এলাকার জাপানি গেটের কাছে ভয়াবহ ঘটনা।
  • ১০-১২ জন ক্রেতার সামনেই গুলি চলল একটি চা-এর দোকানে।
  • এক নিমেষে চায়ের সেই জমে থাকা আড্ডাটা একটা ভয়ের আতঙ্কে রূপ নেয়!

হাওড়ার ডোমজুড় থানা এলাকার জাপানি গেটের কাছে ভয়াবহ ঘটনা। প্রায় ১০-১২ জন ক্রেতার সামনেই গুলি চলল একটি চা-এর দোকানের ভিতরে। ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনাটা ঘটেছে ৩ অক্টোবর, শনিবার রাতে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই হাওড়ার ডোমজুড় থানা এলাকার জাপানি গেটের কাছাকাছি একটা চায়ের দোকানে চলছিল জমজমাট আড্ডা। প্রায় ১০ থেকে ১২ জন ক্রেতা আরামে বসে চা খাচ্ছেন, নিজেদের মধ্যে নানা কথা বলছেন, কাজের ক্লান্তি কাটাচ্ছেন। ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় 'বাপি বিরিয়ানি' নামে পরিচিত এক স্থানীয় ব্যক্তি।

অবিযোগ, ওই বাপি বিরিয়ানি শান্তশিষ্টভাবে দোকানে ঢোকে, সাধারণ মানুষের মতো সবার সঙ্গে বসে চা-ও খায়। কিন্তু দোকান থেকে বেরোনোর সময় আচমকা গুলি চালিয়ে দেয় শূন্যের দিকে। বিকট সেই শব্দে মুহূর্তের মধ্যে পুরো এলাকা কেঁপে ওঠে। চায়ের দোকান থেকে শুরু করে আশেপাশের রাস্তায় লোকজনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কে কোথায় পালাবে তার কোনো ঠিক নেই! কেউ টেবিলের তলায় ঢুকে পড়তে চাইছে, কেউ প্রাণভয়ে ছুট লাগাচ্ছে। এক নিমেষে চায়ের সেই জমে থাকা আড্ডাটা একটা ভয়ের আতঙ্কে রূপ নেয়!

ঘটনায় প্রশ্ন উঠেছে কাউকে ভয় দেখাতেই কি এই কাণ্ড, নাকি পুরোটাই একটা ওপেন চ্যালেঞ্জ? ঘটনার খবর পাওয়া মাত্রই বিনা কালবিলম্বনে ডোমজুড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে অবশ্য অভিযুক্ত বাপি ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে। পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ সংগ্রহ করতে শুরু করে।

- হিমাদ্রি ঘোষ

 

Read more!
Advertisement
Advertisement