Advertisement

জেলা পরিষদ অফিসে ঘুষ নিতে গিয়ে ধৃত সরকারি ইঞ্জিনিয়ার, জলে হাত ধুতেই কীর্তি ফাঁস

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন হুগলি জেলা পরিষদের এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি) তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোলবার এক ঠিকাদারের থেকে ঘুষ চেয়েছিলেন ওই বাস্তুকার। এসিবি-র দ্বারস্থ হন ওই ঠিকাদার।

ঘুষ নিতে গিয়ে পুলিশের হাতে সরকারি ইঞ্জিনিয়ারঘুষ নিতে গিয়ে পুলিশের হাতে সরকারি ইঞ্জিনিয়ার
Aajtak Bangla
  • চুঁচুড়া ,
  • 06 Oct 2026,
  • अपडेटेड 7:12 PM IST

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন হুগলি জেলা পরিষদের এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি) তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোলবার এক ঠিকাদারের থেকে ঘুষ চেয়েছিলেন ওই বাস্তুকার। এসিবি-র দ্বারস্থ হন ওই ঠিকাদার। 

মঙ্গলবার চুঁচুড়া শহরে হুগলি জেলা পরিষদ ভবনে এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়ায়। রাজ্যজুড়ে দুর্নীতি বিরোধী অভিযানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধৃত ব্যক্তির নাম সুমন দাস। পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখার (এসিবি) আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোলবার বাসিন্দা  এক ঠিকাদারের থেকে ঘুষ চেয়েছিলেন ওই ইঞ্জিনিয়ার। ওই ঠিকাদারের বকেয়া বিলের পরিমাণ ছিল ২ লক্ষ ৬ হাজার টাকা। সেই টাকা মেটানোর দাবি জানাতেই তাঁর কাছে মোটা টাকা ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ।

সুমন দাসের বিরুদ্ধে এসিবি-র দ্বারস্থ হন ওই ঠিকাদার। পরিকল্পনা অনুযায়ী, রাসায়নিক মেশানো ২০ হাজার টাকার একটি বান্ডিল  নিয়ে মঙ্গলবার সুমনের দফতরে যান ওই ঠিকাদার। সুমন সেই টাকা হাতে নেওয়া মাত্রই সেখানে হানা দেন দুর্নীতি দমন শাখার প্রতিনিধিরা। হাত ধোওয়ানো হতেই রাসায়নিকের বিক্রিয়ায় জল বেগুনি হয়ে যায়। এদিন ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়া থানার আইসি উত্তম শর্মা-সহ অন্য পুলিশ আধিকারিকরা। ধৃতকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে ঝাড়গ্রামের জামবনি, হাওড়ার ব্যাটরা থানা, নবান্ন এবং বাগদার বিএলআরও (BLRO) অফিস থেকে ঘুষ নেওয়ার অভিযোগে একাধিক সরকারি কর্মী ও আধিকারিক এসিবি-র হাতে গ্রেফতার হয়েছেন। একের পর এক এই ধরনের ঘটনায় সরকারি দফতরে দুর্নীতির শিকড় কতটা গভীরে প্রবেশ করেছে, তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Read more!
Advertisement
Advertisement