Advertisement

এবার নন্দীগ্রামে কত ভোটে জিতবে BJP? শুভেন্দু অঙ্ক কষে বলে দিলেন

নন্দীগ্রাম উপনির্বাচনে কত ভোটে বিজেপি জিতবে তা খোলসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপনির্বাচনে বিরোধীদের আমল দিতে রাজি নন তিনি।

নন্দীগ্রাম উপনির্বাচনে কত ভোটে জিতবেন, জানিয়ে দিলেন শুভেন্দুনন্দীগ্রাম উপনির্বাচনে কত ভোটে জিতবেন, জানিয়ে দিলেন শুভেন্দু
Aajtak Bangla
  • নন্দীগ্রাম,
  • 13 Jul 2026,
  • अपडेटेड 1:23 PM IST
  • নন্দীগ্রাম উপনির্বাচনে কত ভোটে বিজেপি জিতবে তা খোলসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • নন্দীগ্রাম ভোট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • সাফ জানালেন, শেষ ভোটের চেয়েও পাঁচগুণ বেশি ভোটে জয় পাবে দল।

রবিবার পূর্ব মেদিনীপুরে সাংগঠনিক সভার পর সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখার সময় নন্দীগ্রাম ভোট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসন্ন নন্দীগ্রাম উপনির্বাচনে তিনি যে বিরোধীদের আমল দিতে রাজি নন, তা একেবারে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানালেন, শেষ ভোটের চেয়েও পাঁচগুণ বেশি ভোটে জয় পাবে দল।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, "আগে বলেছিলাম স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল হোক বা ঋত তৃণমূল, দু'পক্ষেরই বেহাল অবস্থা। লোক পাবে না।" পাশাপাশি নন্দীগ্রাম প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমি এবারে ৯৭০০ ভোটে জিতেছি, আগেরবার জিতেছিলাম ১৯৫৬ ভোটে। অর্থাৎ পাঁচগুণ ভোট বেড়েছে। এবারও ৯৭০০-এর সঙ্গেও ৫ গুণ করুন। যেটা ফল হয় সেটাই হবে।"

পূর্ব মেদিনীপুর জেলার আসন্ন পুরভোট নিয়ে প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, "এই জেলায় এগুলো চর্চার বিষয়ই না। ২০১৯ সালে ৩৭ শতাংশ, ২০২১-এ ৪৪ শতাংশ, ২০২৪-এ ৪৯ শতাংশ আর এবার ৫৬ শতাংশ ভোট পেয়েছি। এবার ৭০ শতাংশ ভোট বিজেপি পাবে।" 

তৃণমূলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "তৃণমূল আসলে পুলিশ আর আইপ্যাক - এই দুই পিলারের উপর ভরসা করে দাঁড়িয়েছিল। এখন তো আর TMC সরকার নেই, তাই পুলিশও তাদের সঙ্গে নেই। আর আইপ্যাক ভোটের আগেই পাততাড়ি গুটিয়ে পালিয়েছে। এরপর আর কোনও দ্বিধা-দ্বন্দ্ব থাকে না।"

এছাড়াও, তৃণমূলকে ১৬ অগাস্ট নিয়েও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "TMC আগে ১৬ অগাস্টকে 'খেলা হবে দিবস' হিসেবে পালন করত। তবে আসলে এই দিনটি কলকাতার ইতিহাসে একটি ভয়াবহ দিন। তাই এখন থেকে এই দিনটি আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে।"

 

Read more!
Advertisement
Advertisement