Advertisement

Potato Farmers in Bengal: আলুচাষিদের জন্য বিশেষ প্যাকেজ, বর্ধমানের সভা থেকে বড় ঘোষণা শুভেন্দুর

চিন্তায় ঘুম উড়েছে আলু চাষিদের। এক দিকে হিমঘরে এখনও বিপুল আলু মজুত। অন্যদিকে আলু চাষের নতুন সিজনও এসে গেল। আলুর দাম কেমন পাবেন, নতুন চাষে বিনিয়োগ কীভাবে করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় বহু কৃষক। 

বর্ধমানের সভা থেকে আলুচাষিদের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা শুভেন্দুরবর্ধমানের সভা থেকে আলুচাষিদের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা শুভেন্দুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2026,
  • अपडेटेड 3:43 PM IST
  • চিন্তায় ঘুম উড়েছে আলু চাষিদের।
  • এক দিকে হিমঘরে এখনও বিপুল আলু মজুত।
  • বিশেষ প্যাকেজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

চিন্তায় ঘুম উড়েছে আলু চাষিদের। এক দিকে হিমঘরে এখনও বিপুল আলু মজুত। অন্যদিকে আলু চাষের নতুন সিজনও এসে গেল। আলুর দাম কেমন পাবেন, নতুন চাষে বিনিয়োগ কীভাবে করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় বহু কৃষক। এরই মধ্যে আলুচাষিদের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব বর্ধমানের সভা থেকে জানালেন, নতুন করে আলু চাষ শুরু হওয়ার আগেই এই প্যাকেজের বিষয়ে ঘোষণা করা হবে।

আলু পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ফসল। পূর্ব বর্ধমানের মেমারি, আউশগ্রাম, পূর্বস্থলী, কাটোয়া-সহ একাধিক এলাকায় ব্যাপক আলু চাষ হয়। তাই আলুর দাম এবং উৎপাদনের খরচ নিয়ে সমস্যা তৈরি হলে বহু কৃষক পরিবারের উপরে তার সরাসরি প্রভাব পড়ে।

গত মরসুমে পোখরাজ আলুর দুর্দান্ত ফলন হয়েছে। কিন্তু বাজারে সেই আলুর চাহিদা কম। ফলে হিমঘরে এখনও অনেক আলু পড়ে রয়েছে। জ্যোতি আলুর চাহিদা বেশি থাকায় পোখরাজ আলু বিক্রি করতে সমস্যায় পড়ছেন চাষি ও ব্যবসায়ীরা। 

হিমঘরে এখনও বিপুল আলু
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হিসাব অনুযায়ী, এ বার রাজ্যের হিমঘরগুলিতে ৫০ কেজির প্রায় ১৬ কোটি বস্তা আলু রাখা হয়েছিল। সাধারণত অগাস্টের মধ্যেই মজুত আলুর প্রায় অর্ধেক বাজারে চলে যায়। কিন্তু এবার সেই হারে আলু বেরোয়নি। এখনও পর্যন্ত প্রায় ৩৯.৮৭ শতাংশ আলু হিমঘর থেকে বেরিয়েছে।   

নতুন করে আলু চাষ শুরু হবে অক্টোবর-নভেম্বরের দিকে। ডিসেম্বর থেকেই নতুন আলু বাজারে আসতে শুরু করতে পারে। তখন হিমঘরে পড়ে থাকা পুরনো আলু নিয়ে চাষি ও ব্যবসায়ীদের চাপ আরও বাড়তে পারে।

অতিরিক্ত উৎপাদনও এই সমস্যার অন্যতম কারণ। চাষি ও ব্যবসায়ীদের বক্তব্য, হাইব্রিড বীজ এবং অনুকূল আবহাওয়ার কারণে এবার অনেক জায়গায় ফলন বেড়েছে। কোথাও কোথাও কাঠাপ্রতি উৎপাদন আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। চাহিদার তুলনায় জোগান বেড়ে যাওয়ায় দাম কমে যাচ্ছে। 

কী বললেন শুভেন্দু?
এদিন পূর্ব বর্ধমানের সভা থেকে আলুচাষিদের উদ্দেশে বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আলু চাষ শুরু হতে এখনও কিছুটা সময় রয়েছে। ডিসেম্বর থেকে জমি তৈরির কাজ শুরু করবেন চাষিরা। জানুয়ারি থেকে নতুন ফলন আসতে শুরু করবে। তার আগেই আলুচাষিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানান তিনি।

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় আলু চাষ হয়। মেমারি, আউশগ্রাম, পূর্বস্থলী, কাটোয়ার মতো এলাকায় বহু মানুষ আলু চাষের সঙ্গে যুক্ত। তাঁদের প্রত্যাশার কথা মাথায় রেখেই সরকার সাহায্যের পরিকল্পনা করছে।

এর আগে রাজ্য বাজেটেও আলুচাষিদের জন্য বিশেষ প্যাকেজ, হিমঘরে পরিবহণে ভর্তুকি এবং কৃষি ক্ষেত্রে বিভিন্ন সহায়তার কথা ঘোষণা করা হয়েছিল। আলুর দাম নিয়ন্ত্রণ এবং কৃষকদের স্বার্থে বিশেষ তহবিল তৈরির কথাও জানানো হয়।   

Read more!
Advertisement
Advertisement