Advertisement

Thalapathy Vijay TVK in Bengal: এবার বাংলায় এন্ট্রি বিজয়ের দলের, প্রথম শাখা খুলল TVK, থালাপতি আসছেন কবে?

প্রথমবার বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেই বাজিমাত করেছিলেন তামিল সুপারস্টার সি জোসেফ বিজয়। বর্তমানে সেখানে ডিএমকের মত রাজনৈতিক দলকে সরিয়ে ক্ষমতায় রয়েছে বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেটরি কাজাগম (TVK)। দ্রাবিড় ভূমির এই দল এবার বাংলার মাটিতেও আধিপত্য বিস্তার করার পরিকল্পনা করছে। রববার এরাজ্যে প্রথম দলীয় কার্যালয় খুলল বিজয়ের পার্টি।

বাংলায় এল TVK, ঠিক কী প্ল্যান বিজয়ের? বাংলায় এল TVK, ঠিক কী প্ল্যান বিজয়ের?
Aajtak Bangla
  • ফাগুপুর,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 11:07 AM IST

প্রথমবার বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেই বাজিমাত করেছিলেন তামিল সুপারস্টার সি জোসেফ বিজয়। বর্তমানে সেখানে ডিএমকের মত রাজনৈতিক দলকে সরিয়ে ক্ষমতায় রয়েছে বিজয়ের নবগঠিত দল  তামিলাগা ভেটরি কাজাগম (TVK)। দ্রাবিড় ভূমির এই দল এবার বাংলার মাটিতেও আধিপত্য বিস্তার করার পরিকল্পনা করছে। রববার এরাজ্যে প্রথম দলীয় কার্যালয় খুলল বিজয়ের পার্টি। 

আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে আগমন
 পূর্ব বর্ধমান জেলার ফাগুপুরে খোলা হয়েছে টিভিকে-র প্রথম দলীয় কার্যালয়।  রবিবার পূর্ব বর্ধমানের ফাগুপুরে থালাপতি বিজয়ের দলের এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TVK-এর পশ্চিমবঙ্গের রাজ্যের কো-অর্ডিনেটর চৈতালি রায়-সহ বিভিন্ন জেলার দলীয় নেতৃত্ব। দলীয় নেতৃত্বের দাবি, আপাতত রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনো তাদের মূল লক্ষ্য। সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জোর দেওয়া হবে বলে জানান TVK নেতৃত্ব।

TVK-র প্ল্যান কী?
TVK নেতৃত্বের বক্তব্য, তামিলনাড়ু থেকে নির্দেশ এসেছে যেসব রাজ্যে দলের সংগঠন তৈরি হচ্ছে, সেখানে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের প্রাথমিক পর্বে সামাজিক কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফাগুপুরে দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে TVK-এর সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হল বলে দাবি দলীয় নেতৃত্বের। আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে সংগঠন বিস্তার এবং সামাজিক কর্মসূচি চালানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

রাজনৈতিক কর্মসূচি কবে থেকে?
 প্রশ্ন উঠছে, তবে কি এবার বাংলার ভোটেও অংশ নেবে TVK? যদিও সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই দলের তরফে জানানো হয়নি। তবে আপাতত রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে সামাজিক কাজই লক্ষ্য বলেই দাবি দলীয় নেতৃত্বের। দলের  রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায় সংবাদ মাধ্যমকে বলেন, 'প্রথমে আমরা সোশাল মিডিয়ায় প্রচার করব। পরবর্তীকালে মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার জন্য জনসংযোগে জোর দেওয়া হবে। আমাদের লক্ষ্য শিক্ষা এবং চাকরি। আমরা চাই টিভিকে ভোটে অংশ নিক। তবে সবটাই বাংলার মানুষ কী চাইছেন, তার উপর নির্ভর করবে। আর কোন ভোটে আমরা লড়ব, সেটা আমাদের শীর্ষ নেতৃত্বই সিদ্ধান্ত নেবে।' তিনি জানান, তামিলনাড়ু থেকে নির্দেশ আসার পরই রাজ্যে টিভিকে সংগঠন তৈরি করা হয়েছে। 

Advertisement

বিজয় কবে আসছেন?
দল তো তৈরি হয়ে গেল। এবার কী বাংলায় আসবেন বিজয়? সে বিষয়ে চৈতালি রায়ের বক্তব্য, এখনই দিনক্ষণ নিশ্চিত হয়নি। তবে বাংলায় টিভিকে সফলভাবে প্রতিষ্ঠা করতে পারলে নিশ্চয়ই দক্ষিণী তারকা আসবেন বাংলায়।  চৈতালি আরও বলেন, 'এখন উনি (থালাপাতি বিজয়) উপ নির্বাচনে ব্যস্ত। সফল হলে নিশ্চয় বিজয় স্যর আসবেন।’ প্রসহ্গত, রবিবার অন্যান্য জেলা থেকেও অনেক সমর্থক উপস্থিত ছিলেন ফাগুপুরে। বাংলায় প্রায় ৫০০০ সমর্থক রয়েছেন বলে জানিয়েছেন চৈতালি রায়।
 

Read more!
Advertisement
Advertisement