Advertisement

কুলতলিতে BJP-TMC সংঘর্ষে ব্যাপক উত্তেজনা, গুরুতর জখম ২

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বিধানসভা এলাকার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট এলাকায় শনিবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ ঘিরে তীব্র উত্তেজনার সাক্ষী থাকল এলাকাবাসী। সূত্রের খবর, এই সংঘর্ষে কমপক্ষে ২ জন গুরুতর জখমও হয়েছেন।

সভা ঘিরে কুলতলিতে বিজেপি-তৃণমূলের সংঘর্ষসভা ঘিরে কুলতলিতে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Feb 2026,
  • अपडेटेड 1:06 PM IST
  • নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিক ভাবে ভোটের দিনক্ষণ জানানো হয়নি।
  • এই সংঘর্ষে কমপক্ষে ২ জন গুরুতর জখমও হয়েছেন।
  • শনিবার সিকিরহাট এলাকায় মৎস্যজীবীদের নিয়ে দলের একটি সভা চলছিল।

এখনও নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিক ভাবে ভোটের দিনক্ষণ জানানো হয়নি। তার আগে থেকেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বিধানসভা এলাকার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট এলাকায় শনিবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ ঘিরে তীব্র উত্তেজনার সাক্ষী থাকল এলাকাবাসী। সূত্রের খবর, এই সংঘর্ষে কমপক্ষে ২ জন গুরুতর জখমও হয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, এই সংঘর্ষের ঘটনায় তৃণমূল ও বিজেপি দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সংঘর্ষের ঘটনা নিয়ে দু পক্ষই একে অপরের দিকে অভিযোগ তুলেছে।

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, শনিবার সিকিরহাট এলাকায় মৎস্যজীবীদের নিয়ে দলের একটি সভা চলছিল। সেই সময় আচমকাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে এসে হামলা চালায়। সভা ভাঙচুর ও বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বিজেপি জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর। 

অন্যদিকে, তৃণমূল নেতা পবন ভূঁইয়ার অভিযোগ, তৃণমূলের পতাকা ঢেকে বিজেপির পতাকা লাগানো হচ্ছিল। তা নিয়ে প্রতিবাদ করতে গিয়েই সংঘর্ষ বাঁধে। তৃণমূলের অভিযোগ, বিজেপির তরফেই প্রথমে TMC-র এক কর্মীকে মারধর করা হয়। এরপর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে দু'জন জখম হয়েছেন তাঁদের মধ্যে বিজেপি কর্মী সুজিত সরকারকে কুলতলি থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন  তৃণমূলের পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েনও। ঘটনার পর থেকে  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নজরদারি বাড়ানো হয়েছে। গোটা এলাকা এখনও থমথমে রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement