Advertisement

Rain Forecast: দক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল, বৃষ্টিতে কতটা এফেক্ট পড়বে?

West Bengal Weather: পুজোর মধ্যে বৃষ্টির ভ্রুকুটি থাকছেই। তবে দক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হচ্ছে বলে জানাল আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দুর্বলদক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2026,
  • अपडेटेड 7:45 AM IST
  • বাংলা থেকে বৃষ্টির ছুটির দিনক্ষণ নির্ধারিত হয়েও যেন হতে চাইছে না।
  • পুজোর মধ্যে বৃষ্টির ভ্রুকুটি এখন পর্যন্ত থাকছেই।
  • আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হচ্ছে।

বাংলা থেকে বৃষ্টির ছুটির দিনক্ষণ নির্ধারিত হয়েও যেন হতে চাইছে না। পুজোর মধ্যে বৃষ্টির ভ্রুকুটি এথখন পর্যন্ত থাকছেই। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হচ্ছে। এর প্রভাব বৃষ্টির উপর কতটা পড়বে? আজ আবহাওয়া কেমন থাকছে, বুঝে নেওয়া যাক।

কলকাতার আজকের আবহাওয়া

এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ ধীরে ধীরে দুপুরের দিকে মূলত মেঘলা হয়ে উঠতে পারে। আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে কোনও পরিবর্তন নয়। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৫৯ শতাংশ।

IMD-র পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছে। তবে তারপরেও গতকাল দক্ষিণবঙ্গের জেলাগুলির এক বা দুটি স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি, সোমবার উত্তরবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং জলপাইগুড়ি ও কালিম্পং জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement