Advertisement

Today Weather Forecast: বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আজ কোন কোন জেলায় অতিভারী বৃষ্টির ALERT?

রবিবার ছুটির দিন বৃষ্টি হতে পারে কলকাতায়। একইসঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলায়। একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আজ কোন কোন জেলায় অতিভারী বৃষ্টির ALERT?আজ কোন কোন জেলায় অতিভারী বৃষ্টির ALERT?
Aajtak Bangla
  • 16 Aug 2026,
  • अपडेटेड 7:13 AM IST
  • খুব জোর বৃষ্টি না হলেও, সকালের দিকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলেছে শহরের নানা প্রান্তে।
  • এরইমধ্যে নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা উত্তর বঙ্গোপসাগরে।
  • আজ থেকেই বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

স্বাধীনতা দিবসের দিন দফায় দফায় বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। খুব জোর বৃষ্টি না হলেও, সকালের দিকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলেছে শহরের নানা প্রান্তে। তবে শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই এখন চলছে বর্ষার বৃষ্টি। এরইমধ্যে নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা উত্তর বঙ্গোপসাগরে। ফলে আজ থেকেই বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিন রাজ্যের কোন জেলায় বৃষ্টির শঙ্কা কতটা?জেনে নেওয়া যাক।

কলকাতার আজকের আবহাওয়ার পূর্বাভাস

কলকাতায় রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। শহরের কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। শনিবারের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি কমেছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি বেশি।

শনিবার সকাল সাড়ে ৬টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ৪.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে হিসেব করলেও বৃষ্টির পরিমাণ ৪.৩ মিলিমিটার।

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস

IMD-র দেওয়া পূর্বাভাস বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ৫.৮ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় বর্তমানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গ-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে, আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এক-দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

Advertisement

উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া ও হুগলিতে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। এই জেলাগুলির জন্য জারি রয়েছে হলুদ অ্যালার্ট।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

IMD-র পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সময়ে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement