Advertisement

Tirupati Express Derailed: বেলাইন তিরুপতি এক্সপ্রেস, হাওড়ার পদ্মপুকুরে দুর্ঘটনা

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি যত দ্রুত সম্ভব দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দু'টিকে সরিয়ে লেভেল ক্রসিংকে উন্মুক্ত করার কাজ শুরু হয়।

হাওড়ায় লাইনচ্যুত ট্রেনহাওড়ায় লাইনচ্যুত ট্রেন
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা ,
  • 26 Jan 2025,
  • अपडेटेड 6:04 PM IST

২৬ জানুয়ারির সকালটা শুরু হল রেল দুর্ঘটনার খবর দিয়ে। এবার ঘটনাস্থল হাওড়ার পদ্মপুকুর। পাশাপাশি লাইনচ্যুত হল জোড়া ট্রেন। পদ্মপুকুর স্টেশনের কাছে তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে অন্য একটি ট্রেনের সংঘর্ষ। তার জেরে লাইনচ্যুত হল দুটি ট্রেন। এর ফলে বেশ কিছুক্ষণের জন্য শালিমার-সাঁতরাগাছি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

জানা গিয়েছে, তিরুপতি এক্সপ্রেস যাচ্ছিল শালিমারের দিকে। তখনই অন্য এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। বেলাইন হয় তিরুপতির দু'টি বগি। অন্য এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ারেরা। লাইনচ্যুত হওয়া বগিগুলিকে সরানোর কাজও শুরু হয়। কী ভাবে ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

আরও জানা গিয়েছে, ঘটনাস্থলে এক জন মহিলা লাইন্সম্যানের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়ে। সেই সময় সাঁতরাগাছি থেকে দ্রুত গতিতে আসছিল ধৌলি এক্সপ্রেস। লাইন্সম্যান লাল পতাকা দেখিয়ে ট্রেন দাঁড় করান। না হলে ধৌলি এক্সপ্রেসও দুর্ঘটনায় পড়ত।

হাওড়ার পদ্মপুকুর রেলের লেভেল ক্রসিং-এ সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ দুটি ট্রেন ইয়ার্ডে ঢোকার সময় লাইনচ্যুত হয়। দিনের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে যায় পদ্মপুকুর লেভেল ক্রসিং। হাওড়ার ক্যারি রোডের সঙ্গে আন্দুল রোডকে যুক্ত করে এই লেভেল ক্রসিং।  পাশেই কোনা এক্সপ্রেসওয়ে। ফলে এলাকায় বিশাল যানজট দেখা দেয়। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি যত দ্রুত সম্ভব দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দু'টিকে সরিয়ে লেভেল ক্রসিংকে উন্মুক্ত করার কাজ শুরু হয়। এদিকে, লাইনচ্যুত হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ।

Read more!
Advertisement
Advertisement