Advertisement

Weather Forecast: দক্ষিণে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের দাপট, উত্তরে ভারী বৃষ্টি, আজ কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

Today Rain Forecast: আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে শহর।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2026,
  • अपडेटेड 6:59 AM IST
  • বঙ্গোপসাগর সংলগ্ন বাংলার উপকূল থেকে আপাতত নিম্নচাপের বিদায়।
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
  • আজ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।

বঙ্গোপসাগর সংলগ্ন বাংলার উপকূল থেকে আপাতত নিম্নচাপের বিদায়। ফলে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে কলকাতা।  অন্যদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। আজ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

কলকাতায় আজ, বুধবার, আকাশ সাধারণত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনভর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

অন্যদিকে গতকাল, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বৃষ্টির পরিমাণও ৮.২ মিলিমিটার। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস

আজ উত্তরবঙ্গের সবকটি জেলারই কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলার সম্ভাবনা রয়েছে।

Read more!
Advertisement
Advertisement