Advertisement

Weather Forecast: উত্তরে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গ ও কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে?

Weather Forecast Today: রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের অল্প কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় আজ জোরালো বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।

আজ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে?আজ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2026,
  • अपडेटेड 7:02 AM IST
  • টানা কয়েকদিন দফায় দফায় বৃষ্টির সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গ।

টানা কয়েকদিন দফায় দফায় বৃষ্টির সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গ। কলকাতাতেও আচমকা দফায় দফায় বৃষ্টি হয়েছে সপ্তাহজুড়ে। যদিও শনিবার থেকে তুলনামূলক ভাবে কমেছে বৃষ্টির পরিমাণ। আর রবিবার সারা দিন কলকাতায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও, উত্তর ও দক্ষিণবঙ্গে কোথায় কোথায় আজ বৃষ্টি হতে পারে, দেখে নেওয়া যাক।

কলকাতায় আজ বৃষ্টির পূর্বাভাস

রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। 

গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ। 

১২ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট থেকে ১৩ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১২ সেপ্টেম্বর সকাল ৮টা ৩০ মিনিটের পর থেকে মোট বৃষ্টিপাতের পরিমাণও ৫.৩ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের আজ বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই দু-একটি জায়গায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় কম বেশি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  দার্জিলিং ও কালিম্পং জেলার দু-একটি জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই দু-একটি জায়গায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Advertisement

 
Read more!
Advertisement
Advertisement