Advertisement

Rain Alert: অর্ণবের প্রভাবে দফায় দফায় কলকাতায় বৃষ্টি, কোন কোন জেলায় ভারী ঝড়-জলের আশঙ্কা?

Arnab landfall Effect: বুধবার রাতে ল্যান্ডফল করেছে অর্ণব। এরপ্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ঝড়-বৃষ্টির আশঙ্কা। কোথায় অবস্থা কেমন হবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Oct 2026,
  • अपडेटेड 7:22 AM IST
  • ভোর রাত থেকে অন্ধ্রপ্রদেশে সংলগ্ন উপকূলে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় অর্ণব।
  • আর তার প্রভাব দেখা যাচ্ছে এরাজ্যেও।
  • আজ অর্ণবের প্রভাবে রাজ্যে আবহাওয়া কেমন থাকতে পারে? দেখে নেওয়া যাক।

ভোর রাত থেকে অন্ধ্রপ্রদেশে সংলগ্ন উপকূলে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় অর্ণব। আর তার প্রভাব দেখা যাচ্ছে এরাজ্যেও। মঙ্গলবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় চলছে বৃষ্টি। ভোর রাত থেকে ভিজছে কলকাতাও। আজ অর্ণবের প্রভাবে রাজ্যে আবহাওয়া কেমন থাকতে পারে? দেখে নেওয়া যাক।

IMD জানাচ্ছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিবেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ২৭ অক্টোবর, ২০২৬ তারিখে ভারতীয় সময় দুপুর ২টো ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি একই অঞ্চলে ১৬.২° উত্তর অক্ষাংশ ও ৮৩.৩° পূর্ব দ্রাঘিমাংশের কাছে অবস্থান করছিল। পরে ভোর রাতে সেটি অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের প্রভাবে অনকাপল্লি, বিশাখাপত্তনম, কাকিনাড়া ও কোনাসীমা জেলার একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বিশাখাপত্তনম, কাকিনাড়া, কোনাসীমা ও পশ্চিম গোদাবরী জেলার প্রশাসনিক কর্তারা ভারী বৃষ্টি এবং প্রবল হাওয়ার খবর জানিয়েছেন। ঘূর্ণিঝড়ের দাপটে কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়ার খবরও পাওয়া গিয়েছে।

কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

IMD-র তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। 

২৭ অক্টোবর সকাল সাড়ে ৬টা থেকে ২৮ অক্টোবর সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ১৯.১ মিলিমিটার। ২৭ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে মোট বৃষ্টিপাতের পরিমাণও ১৯.১ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের কোন জেলায় আজ আবহাওয়া কেমন থাকবে?


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে তার মধ্যেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-একটি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলির দু-একটি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement