Advertisement

Bengal Rain Alert: বিকেলেই কলকাতায় বৃষ্টি, সতর্কতা জেলায় জেলায়ও; আবহাওয়ার লেটেস্ট আপডেট

রবিবারের পর সোমবারও বৃষ্টির ভ্রুকুটি বাংলায়। রবিবার দুপুর থেকেই তিলোত্তমার আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বেলা দুটোর পর থেকে বিভিন্ন প্রান্তে শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে দিয়ে সোমবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওডিশা ও বাংলার সীমান্তে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবেই এই অকাল বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। কতদিন চলবে বৃষ্টি? আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া ? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া?দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2026,
  • अपडेटेड 2:17 PM IST

রবিবারের পর সোমবারও বৃষ্টির ভ্রুকুটি বাংলায়।  রবিবার দুপুর থেকেই তিলোত্তমার আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বেলা দুটোর পর থেকে বিভিন্ন প্রান্তে শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে দিয়ে সোমবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওডিশা ও বাংলার সীমান্তে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবেই এই অকাল বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। কতদিন চলবে বৃষ্টি? আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া ? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

হাওয়া অফিস যা বলছে-
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ রয়েছে এবং তার প্রভাবে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। একই সঙ্গে ওডিশা থেকে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ হয়ে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। ঠিক এই সময়েই উত্তর-পশ্চিম প্রান্ত দিয়ে একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা দেশে প্রবেশ করেছে। এই জোড়া সিস্টেমের উপস্থিতিতে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। এছাড়া ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার ওপরে থাকা ‘জেট স্ট্রিম’ কিছুটা নীচে নেমে আসায় মেঘের রাশি বাংলার দিকে সরে আসছে। যার ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি?
হাওড়া, হুগলি-সহ দক্ষিণের কমবেশি সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝো়ড়ো হাওয়াও বইতে পারে। বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া এরকমই থাকবে। মঙ্গলবারও  হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।  তবে বৃষ্টির জেরে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। উল্টে  পারদ চড়তে পারে দক্ষিণবঙ্গে। দিনের তাপমাত্রাও একই রকম থাকবে আগামী অন্তত চার দিন। তার পর সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে।

Advertisement

উত্তরবঙ্গে আগামী ৭দিন বৃষ্টি
উত্তরবঙ্গের সব জেলাতেই চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবার আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে সতর্কতা রয়েছে বুধবারের জন্যেও। ঝড়বৃষ্টি হলেও উত্তরবঙ্গে কোথাও আপাতত তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই। 

কলকাতাতেও বৃষ্টি
পর পর তিন দিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার বিকেলেও বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও দু’-এক পশলা বৃষ্টি হয়েছে। রবিবার দিনভর শহরের আকাশ ছিল মেঘলা। সোমবার সকালেও তেমন রোদ ওঠেনি। আপাতত কিছু দিন আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ২৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম। শহরে দিনভর মেঘলা আকাশ থাকবে।
 

Read more!
Advertisement
Advertisement