Advertisement

Weekend kalbaisakhi Alert: তুমুল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, সপ্তাহান্তে কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

মার্চের শেষে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। হবে কালবৈশাখীও। সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া। চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

 প্রবল ঝড়-বৃষ্টি বাংলায় প্রবল ঝড়-বৃষ্টি বাংলায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Mar 2026,
  • अपडेटेड 4:42 PM IST

মার্চের শেষে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। হবে কালবৈশাখীও। সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া। চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিস যা বলছে
রাজ্যজুড়ে বৃষ্টি বাদলার জোরাল সম্ভাবনা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে।  আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,জোড়া পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার সম্মিলিত প্রভাবে বৃষ্টি চলছে। বর্তমানে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা বিস্তৃত রয়েছে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উপর সক্রিয় রয়েছে। উত্তর ওড়িশার সংলগ্ন দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি  ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে।

দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
আজ অর্থাৎ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। শনিবারও বৃষ্টি চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার বিকেলের পর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। তবে সোমবার পর্যন্ত বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এরপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে এবং ফের তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা

বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গের জেলাগুলোও
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও শুক্রবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা। ভারীবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। ৫০ কিমি থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। বৃষ্টির কারণে নামবে পারদ।

Advertisement

কলকাতার আবহাওয়া
আলিপুর আবহাওয়া অফিস বলছে,বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আভাস রয়েছে কলকাতাতেও। সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে শহরে। কলকাতায় আজ আকাশ মূলত পরিষ্কার থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে। শুক্রবার বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শহরে ঝড়বৃষ্টি চললেও শনিবার দুর্যোগের সম্ভাবনা বেশি। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
 

Read more!
Advertisement
Advertisement