Advertisement

Weekly Heavy Rain Alert: সাগরে ফের নিম্নচাপ, নতুন সপ্তাহে ভারী বৃষ্টির Alert কোন কোন জেলায়?

অগাস্টের তৃতীয় সপ্তাহেও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে ফের সক্রিয় হচ্ছে বর্ষা। আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

 আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2026,
  • अपडेटेड 12:59 PM IST

অগাস্টের তৃতীয় সপ্তাহেও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে ফের সক্রিয় হচ্ছে বর্ষা। আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।  

হাওয়া অফিস কী বলছে?
রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ সেইসঙ্গে  বৃষ্টি শুরু হয়েছে কলকাতার একাংশে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবারই সেটি নিম্নচাপে পরিণত হবে। শক্তি সঞ্চয় করে তা ক্রমশ ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে এগিয়ে আসবে। নিম্নচাপের ফলে রাজ্যের উপকূল এলাকা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।সক্রিয় মৌসুমি বায়ু এবং নিম্নচাপের জোড়া প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টি অব্যাহত থাকহে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। সেই কারণেই বৃষ্টি বাড়বে। ঝাড়খণ্ডের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, সেটি শক্তি হারিয়েছে। উত্তর বঙ্গোপসাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সঙ্গে বর্ষাকালীন অক্ষরেখা পঞ্জাব, উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে ১৫ থেকে ১৮ অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা - এই ২ জেলার দু-এক জায়গায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এবং হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 

Advertisement

আগামিকাল ১৭ অগাস্ট সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতারা পাশাপাশি  হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি চলবে। দুর্যোগ বেশি হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই দুই জেলায় সোমবার লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বর্ষণের (২০ সেন্টিমিটারের বেশি) সঙ্গে ঝড় হতে পারে জেলার সর্বত্র। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতেও অতিভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা রয়েছে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
নিম্নচাপ অঞ্চলের কারণে সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইছে। তার বেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। মঙ্গলবার পর্যন্ত তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির দাপট
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষার বৃষ্টি অব্যাহত থাকবে। তবে ১৭ ও ১৮ অগাস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ১৬ অগাস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ২০ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে মালদা এবং দুই দিনাজপুরে তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সারা সপ্তাহ জুড়েই উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 

কলকাতার আবহাওয়া
রবিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতার একাংশে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সারাদিন মোটের উপর মেঘলাই থাকবে শহরের আকাশ। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবারও কলকাতায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
 

Read more!
Advertisement
Advertisement