Advertisement

Weekly Weather Rain Update: নতুন সপ্তাহে কোন কোন জেলায় ভারী বৃষ্টির অ্যালার্ট? আবহাওয়ার পুরো আপডেট

বঙ্গে সক্রিয় বর্ষা। উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। নতুন সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর বলছে, সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। শ্রাবণ মাসের মধ্যভাগে পৌঁছে নতুন সপ্তাহে কেমন বৃষ্টি পেতে চলেছে বাংলা? চলুন জেনে নেওয়া যাক ২৩ জেলার আপডেট।

কোন কোন জেলায় ভারী বৃষ্টি?কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2026,
  • अपडेटेड 12:05 PM IST

বঙ্গে সক্রিয় বর্ষা। উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। নতুন সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর বলছে, সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। শ্রাবণ মাসের মধ্যভাগে পৌঁছে নতুন সপ্তাহে কেমন বৃষ্টি পেতে চলেছে বাংলা? চলুন জেনে নেওয়া যাক ২৩ জেলার আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
বর্তমানে রাজস্থানের দক্ষিণ-পূর্বাংশে অবস্থান করছে নিম্নচাপ। এদিকে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা । এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। তাতেই সপ্তাহজুড়ে বাংলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। হাওয়া অফিস বলছে,  ২ অগাস্ট কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দিনভর দফায় দফায় বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহজুড়েই বাংলায় বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাংশে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের একাংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অগাস্ট সোমবার উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে । একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৫ অগাস্ট বুধবার বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে । ৫ অগাস্ট বুধবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, ৭ অগাস্ট শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

Advertisement

উত্তরবঙ্গে দুর্যোগ চলবে
নতুন সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। একই সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সোমবারও চলবে বৃষ্টির দাপট। আজ রবিবার ২ অগাস্ট থেকে ৫ অগাস্ট বুধবার পর্যন্ত ওপরের ৫টি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে । উত্তর দিনাজপুরেও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ৬ অগাস্ট বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। ৭ অগাস্ট শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে ।

কলকাতায় বৃষ্টি
রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শহরে বাড়তে পারে বৃষ্টির দাপট। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস বলছে, কলকাতায় আসন্ন সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হবে। মাঝে মাঝে বৃষ্টি চলবে। আর তা চলতে থাকবে। এই বৃষ্টি হালকা থেকে মাঝারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে পূর্বাভাস।

Read more!
Advertisement
Advertisement