Advertisement

Weekly Rain Weather Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে নতুন সপ্তাহে বৃষ্টি, কোন কোন জেলায় ভারী বর্ষণ?

বর্তমানে বঙ্গের উপরে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এ ছাড়াও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। সেই কারণে আপাতত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল এবং বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবার ভোরে সেই ঘূর্ণাবর্তের কারণে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নিম্নচাপ ঘনায়।

কোন জেলায় কী সতর্কতা?কোন জেলায় কী সতর্কতা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2026,
  • अपडेटेड 12:05 PM IST

 গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ  ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। তার জেরে পশ্চিমবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটির জেরেই সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে পশ্চিমবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিসের পূর্বাভাস
 বর্তমানে বঙ্গের উপরে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এ ছাড়াও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। সেই কারণে আপাতত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল এবং বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবার ভোরে সেই ঘূর্ণাবর্তের কারণে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায়  নিম্নচাপ ঘনায়। আগামী দু’-তিন ওই একই স্থানে নিম্নচাপটি অবস্থান করবে। আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপটি। আর তার জেরে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের (৭-২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে।  হাওয়া অফিস বলছে, সোমবার বাংলা-ওড়িশা উপকূল হয়ে স্থলভাগে ঢুকবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে দমকা বাতাস বইতে পারে উপকূলে। উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা ও শহরতলিতে। তবে এই নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টি হবে ওড়িশায়। ওড়িশা হয়ে মধ্য ভারতের পথে যাবে নিম্নচাপ। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আবহাওয়া দফতর। কারণ এই সময় তুলনামূলকভাবে বেশি উত্তাল থাকতে পারে সমুদ্র।  

রবিবারের আবহাওয়া
হাওয়া অফিস জানাচ্ছে, শনিবারের পরে রবিবারেও বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশ। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সারাদিন মোটের উপরে মেঘলাই থাকবে আকাশ। পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিরও।  এদিন দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গে  ঝড়বৃষ্টির জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা।

Advertisement

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের পরিস্থিতিতে বিশেষ বদল নেই। এ ছাড়াও, বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। সমুদ্র উত্তাল থাকায় সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামিকাল সোমবারও আবহাওয়া একইরকম থাকবে । এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পরশু মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে ।

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। নতুন সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মূলত উপরের পাঁচটি জেলায় । বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামিকাল সোমবার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে । মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এদিন।

কলকাতা নিয়ে পূর্বাভাস
রবিবারের সকাল থেকেই কলকাতার আকাশে কখনও মেঘ, আবার কখনও রোদ।  আজ  কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝেমধ্যে রোদ উঠলেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.০ ডিগ্রি সেলসিয়াস কম।  শহরে বৃষ্টি কমলেই পাল্লা দিয়ে বাড়বে ভ্যাপসা গরম। মঙ্গলবার থেকে  বৃষ্টির পরিমাণ কমতে পারে ।
 

Read more!
Advertisement
Advertisement