Advertisement

Weather Latest Update: দুর্যোগের মেঘ ঘনাচ্ছে দক্ষিণবঙ্গে, বুধবার থেকে বাড়বে বৃষ্টি, কোন জেলাগুলিতে সতর্কতা?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এদিকে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়েই বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে বুধবারের পর থেকে দক্ষিণজুড়ে ফের বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে এই সপ্তাহে। আগামী কয়েকদিন বাংলার ২৩ জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

এবার বৃষ্টিতে উত্তরবঙ্গকে টেক্কা দেবে দক্ষিণবঙ্গএবার বৃষ্টিতে উত্তরবঙ্গকে টেক্কা দেবে দক্ষিণবঙ্গ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2026,
  • अपडेटेड 2:53 PM IST

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এদিকে  চলতি সপ্তাহের মাঝামাঝি সময়েই বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে বুধবারের পর থেকে দক্ষিণজুড়ে ফের বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে এই সপ্তাহে। আগামী কয়েকদিন বাংলার ২৩ জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি বেড়েছে। তার জেরেই বৃষ্টি চলতে পারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই জানিয়েছেন আবহাওয়া দফতরের অধিকর্তা সৌরীশ বন্দ্যোপাধ্যায়। তবে, উত্তরবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ আর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।  হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবেই বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণ শুরু হতে পারে।  আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার থেকে আগামী ১৩ অগাস্ট অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা উত্তরবঙ্গের তুলনায় এক ধাক্কায় অনেকটাই বেশি থাকবে।

দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি?
 আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমে চড়া রোদ উঠলে বাড়তে পারে তাপমাত্রাও। তবে, বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গে। নতুন করে বর্ষার মেঘের আনাগোনা বৃদ্ধি পেলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতাতেও। পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও, ভ্যাপসা গরম কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেশি রয়েছে, তার জেরে অস্বস্তিকর গরম থাকবে।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত ৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। পাহাড়ি জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সোমবার বিকেল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা উল্লেখযোগ্য ভাবে কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা ও সংলগ্ন এলাকার আবহাওয়া 
শহরে আজ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে দিনভর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হলে বুধবারের পর থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
 

Read more!
Advertisement
Advertisement