Advertisement

Duga Puja Weather Special Bulletin: পুজোয় বৃষ্টি হবে আপনার জেলায়? একাদশী পর্যন্ত কেমন আবহাওয়া, স্পেশাল বুলেটিন

একাধিক দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছেন অনেকেই। এরমধ্যেই পুজোর দিনগুলিতে বাংলার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কেমন থাকবে পুজোর দিনগুলিতে আপনার জেলার আবহাওয়া? তা নিয়ে স্পেশাল বুলেটিন দিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ রাজ্যের কোথায় কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন হাওয়া অফিসের স্পেশাল বুলেটিন।

পুজোয় কেমন থাকবে ২৩ জেলার আবহাওয়া?পুজোয় কেমন থাকবে ২৩ জেলার আবহাওয়া?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2026,
  • अपडेटेड 5:55 PM IST


একাধিক দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছেন অনেকেই। এরমধ্যেই পুজোর দিনগুলিতে বাংলার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কেমন থাকবে পুজোর দিনগুলিতে আপনার জেলার আবহাওয়া? তা নিয়ে স্পেশাল বুলেটিন দিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ রাজ্যের কোথায় কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন হাওয়া অফিসের স্পেশাল বুলেটিন।

হাওয়া অফিস কী বলছে?
আজ থেকে প্রথম সপ্তমী পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পুজোর মূল চার দিনে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূলীয় এবং তার সংলগ্ন জেলাগুলোতেই এই প্রাক-পুজো বৃষ্টির প্রভাব সবথেকে বেশি । অর্থাৎ দুই ২৪ পরগনা,  তবে পুজো শুরুর দিকে আকাশে মেঘের ঘনঘটা থাকলেও মূল উৎসবের দিনগুলোতে আবহাওয়ার মেজাজ বেশ মনোরম থাকবে। দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গেও অষ্টমীর দিন থেকে একাদশী পর্যন্ত আবহাওয়া সম্পূর্ণ শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। কেবল দ্বিতীয় সপ্তমীর দিনে পার্বত্য অঞ্চলে সামান্য হালকা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে পুজোর দিনগুলির আবহাওয়া-
বুধবার চতুর্থীর আবহাওয়া

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি স্থানে এবং উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক-দুটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার পঞ্চমীর আবহাওয়া
দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর এক-দুটি স্থানেও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার ষষ্ঠীর আবহাওয়া
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

Advertisement

শনিবার প্রথম সপ্তমীর আবহাওয়া
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি স্থানে এবং উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক-দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

রবিবার দ্বিতীয় সপ্তমী থেকে আগামী বৃহস্পতিবার একাদশীর আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
চতুর্থী ও পঞ্চমীর আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ষষ্ঠীর আবহাওয়া
 দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর এক-দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

শনিবার প্রথম সপ্তমীর আবহাওয়া
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-এর এক-দুটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 

রবিবার দ্বিতীয় সপ্তমীর আবহাওয়া
দার্জিলিং ও কালিম্পং-এর দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

সোমবার অষ্টমী থেকে বৃহস্পতিবার একাদশীর আবহাওয়া 
উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া
বুধবার চতুর্থীর আবহাওয়া

আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার পঞ্চমীর আবহাওয়া
আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ষষ্ঠীর আবহাওয়া 
আকাশ আংশিক মেঘলা থাকলেও বিকেলের দিকে তা মূলত মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে।  সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার প্রথম সপ্তমীর আবহাওয়া
আংশিক মেঘলা আকাশ, তবে বিকেলের দিকে আকাশ মূলত মেঘলা হয়ে যেতে পারে। কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।

রবিবার দ্বিতীয় সপ্তমীর আবহাওয়া
আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার অষ্টমী থেকে বৃহস্পতিবার একাদশীর আবহাওয়া
আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, তবে বিকালের দিকে আংশিক মেঘলা হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, অষ্টমী থেকে একাদশী পর্যন্ত রাজ্য জুড়ে আবহাওয়া থাকবে মনোরম। ফলে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন এবং উৎসবের আনন্দে মেতে ওঠাক পথে আবহাওয়া বড় কোনও বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Read more!
Advertisement
Advertisement