Advertisement

West Bengal Temperature Drop: আজ রাত থেকেই শীতের আমেজ? শুক্রবারের মধ্যে ৫ ডিগ্রি পতনের পূর্বাভাস, নজরে ২৩ জেলা

আগামী সাতদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে। এই অবস্থায় চলতি সপ্তাহেই বাংলার প্রতিটি জেলায় আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। নিম্নমুখী হবে রাতের তাপমাত্রা। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

বাংলায় সব জেলাতেই শীতের আমেজবাংলায় সব জেলাতেই শীতের আমেজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 4:33 PM IST

আগামী সাতদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে। এই অবস্থায় চলতি সপ্তাহেই বাংলার প্রতিটি জেলায়  আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। নিম্নমুখী হবে রাতের তাপমাত্রা। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

হাওয়া অফিস কী জানাচ্ছে?
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ, মঙ্গলবার থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যে ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা। এমনকী একধাক্কায় কলকাতায় পারদ ১৮ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত নেমে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।  হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। ঝাড়খণ্ড, বিহার এবং বাংলাদেশের উপর দিয়ে সেটি অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ, গুজরাত ও অসমে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, কলকাতার আবহাওয়া আজ থেকে পুরোপুরি শুষ্ক থাকবে। ধাপে ধাপে কমতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রাও।  আজ রাত থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একধাক্কায় নামবে পারদ। এমনকী আগামী তিন থেকে চারদিনের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ মনোরম আবহাওয়া। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গাঙ্গেয় বঙ্গে ইতিমধ্যে বেশ শীত-শীত ভাব অনুভূত হচ্ছে। আপাতত এমন পরিবেশই বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী,সন্ধ্যার পর থেকে বাড়বে ঠান্ডা। পাশাপাশি আজ থেকে আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমবে। ভরপুর শীতের আমেজ টের পাওয়া যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে। 

উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও আজ, মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। মূলত পরিষ্কার থাকবে আকাশ। যার জেরে তাপমাত্রা ধাপে ধাপে উত্তরের জেলাগুলিতে কমবে। একইভাবে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।  আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের এই আট জেলায় ভোরের দিকে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে। 

Advertisement

কলকাতার পরিস্থিতি
ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। তবে আপাতত সেই পরিস্থিতি কাটছে। মঙ্গলবার শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়লেও বেলা বাড়লে সামান্য গরম লাগতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,  চলতি সপ্তাহের শেষ দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রিতে নেমে আসতে পারে।

ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে?
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ সরে যাওয়ায় উত্তুরে হাওয়া প্রবেশের পথও ক্রমশ প্রশস্ত হচ্ছে। ফলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই বাংলায় শীতের অনুভূতি বাড়বে। যদিও জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে। অর্থাৎ পারদ পতন হলেও বড়সড় কোনও তাপমাত্রার পরিবর্তন এখনই হচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত, মনোরম আবহাওয়ার স্থায়িত্ব নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেটি ডিসেম্বরের প্রথমে পরিণত হতে পারে ঘুর্ণিঝড়ে। তবে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা তৈরি হলেও, বাংলায় এর কী প্রভাব পড়বে, তা এখনও সুস্পষ্টভাবে জানায়নি হাওয়া অফিস। নভেম্বরের শেষে ও ডিসেম্বরের শুরুতে আদৌ বৃষ্টি হবে কিনা, জানা যায়নি। 

Read more!
Advertisement
Advertisement