Advertisement

Weekly Winter Forecast: ঘূর্ণাবর্তের জেড়ে পারদ চড়বে ৩ ডিগ্রি,নতুন সপ্তাহে কবে থেকে জাঁকিয়ে শীত?

রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে হাওয়া অফিস বলছে, আগামী দু’দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

কলকাতা-সহ কোন জেলায় কতটা নামবে পারদ?  জেনে নিন আবহাওয়ার আপডেটকলকাতা-সহ কোন জেলায় কতটা নামবে পারদ? জেনে নিন আবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Nov 2026,
  • अपडेटेड 2:51 PM IST

রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে হাওয়া অফিস বলছে, আগামী দু’দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
শীতের হালকা আমেজ শুরু হতে না হতেই রাজ্যে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ফের কিছুটা চড়তে পারে। রবিবার থেকে বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র উত্তাল হলেও বঙ্গজুড়ে আগামী সাতদিন আবহাওয়া শুষ্কই থাকবে । বৃষ্টির কোনও ইঙ্গিত নেই ৷

আগামী ৭ দিনের আবহাওয়া পূর্বাভাস
আগামী সাত দিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলায় এই ঘূর্ণাবর্তের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও প্রভাব পড়বে না, বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দোপাধ্যায় ৷ তবে রবিবার থেকে দু'দিনের জন্য দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে অনেকটাই নষ্ট করবে শীতের আমেজ ৷ কলকাতার রাতের তাপমাত্রা ১৭ থেকে পৌঁছে যেতে পারে ১৯-২০ ডিগ্রির ঘরে ৷ কলকাতায় দিনের তাপমাত্রা ২৬ থেকে বেড়ে ২৮-১৯ ডিগ্রি হতে পারে ৷ দক্ষিণবঙ্গে ফের পারদ নামবে ডিসেম্বরের ৩ তারিখ থেকে ৷ মাঝে কয়েকদিনের বৃদ্ধি পাওয়া দিন ও রাতের তাপমাত্রা ফের যেভাবে বেড়েছিল সেইভাবেই কমে আসবে ৷ ফের ৪ তারিখ থেকে শীতের আমেজ ফিরবে ৷ ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে আবার শীতের আমেজ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের অনুমান, সাগরের ঘূর্ণাবর্তের প্রভাব কেটে গেলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গেও জাঁকিয়ে শীত পড়তে পারে। চলতি সপ্তাহে,  কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আপাতত শুষ্ক আবহাওয়ার প্রবণতা বজায় থাকার সম্ভাবনা। অধিকাংশ জায়গায় আকাশ পরিষ্কার বা আংশিক মেঘলা থাকতে পারে।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে তুলনামূলকভাবে শীতের আমেজ বেশি থাকবে ৷ পশ্চিমি ঝঞ্ঝার কোনও বাধা না-থাকায় আপাতত সাত দিন উত্তরে বইবে শীতল হাওয়া ৷ পার্বত্য এলাকাসহ উত্তরের জেলাগুলিতে হালকা কুয়াশার পূর্বাভাস থাকলেও আগামী সাত দিনে তাপমাত্রায় বড় কোনও রদবদলের সম্ভাবনা নেই। 

কলকাতা নিয়ে পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে শহরের দিনের ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। আগামী দু’দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে।  কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের থেকে বেড়ে ১৯ থেকে ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে। অন্যদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে বেড়ে ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ফলে আগামী ২-৩ দিন ভালই গরম অনুভূত হবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।  তবে বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

Read more!
Advertisement
Advertisement