Advertisement

Bengal Kalbaishakhi Rain Alert: কলকাতায় কালবৈশাখী, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি, আবহাওয়ার বড় আপডেট

বাংলায় আজ দ্বিতীয় দফার নির্বাচন। ভোট রয়েছে কলকাতা-সহ ৭ জেলার ১৪২টি আসনে। তার আগেই ঘটে গেল হাওয়া বদল। তীব্র গরমের পর এবার দুর্যোগের ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট চলবে। কেমন থাকবে রাজ্যের ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

আগামী ৪ দিন চলবে ঝড়-বৃষ্টির দাপটআগামী ৪ দিন চলবে ঝড়-বৃষ্টির দাপট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 6:36 AM IST

বাংলায় আজ দ্বিতীয় দফার নির্বাচন। ভোট রয়েছে কলকাতা-সহ ৭ জেলার ১৪২টি আসনে। তার আগেই ঘটে গেল হাওয়া বদল। তীব্র গরমের পর এবার দুর্যোগের ভ্রুকুটি।  আবহাওয়া দফতরের পূর্বাভাস  অনুযায়ী, আজ থেকে আগামী চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট চলবে। কেমন থাকবে রাজ্যের ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

আজ কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভ্য়াপসা গরম থাকবে। যদিও রবিবার থেকেই রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে অস্বস্তি বজায় থাকবে। পূর্বাভাস অনুযায়ী ভোটের দিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ থাকবে মেঘলা। মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম হবে। ভ্যাপসা গরম থাকবে। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন কালবৈশাখীর পূর্বাভাস  রয়েছে কলকাতায়। ঝড় হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে। কলকাতা-সহ মোট আটটি জেলায় আবহাওয়া সংক্রান্ত এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে দু’টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

বৃষ্টির অনুকূল পরিস্থিতি
মঙ্গলবার হাওয়া অফিস বুলেটিনে জানিয়েছে, হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গের উত্তরাংশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এ ছাড়া, উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। তা উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের উপরে অবস্থিত ঘূর্ণাবর্তকে ভেদ করেছে। গিয়েছে বাংলাদেশ এবং অসমের উপর দিয়েও। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং হুগলির কিছু কিছু জায়গায়। এ ছাড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। দক্ষিণের বাকি জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে সর্বত্রই ঝড়বৃষ্টি হবে।

Advertisement

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে মু্র্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে ভারী বর্ষণ। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে দুর্যোগ চলবে আগামী সোমবার পর্যন্ত। এই সময়ের মধ্যে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।  দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে সপ্তাহের বাকি দিনগুলিতে। এই বৃষ্টির জেরে উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

কলকাতার আবহাওয়া
আজ  কলকাতায় দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ ও বৃহস্পতিবার খাস কলকাতায় কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃষ্টির কারণে তিলোত্তমার তাপমাত্রা একধাক্কায় ৩-৪ ডিগ্রি নামতে পারে, যা প্যাচপ্যাচে অস্বস্তি থেকে কিছুটা রেহাই দেবে শহরবাসীকে।

Read more!
Advertisement
Advertisement