Advertisement

Cyclone Akvan Rain Alert: শুক্রবার অতি তীব্র ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে ‘আকভান’, বুধবার থেকে বৃষ্টি বাংলায়

হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আত্মপ্রকাশ করল ‘আকভান’। সব ঠিক থাকলে, ২০ নভেম্বর, শুক্রবার অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। এর জেরে বঙ্গের উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকে ই উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

কতদিন চলবে দুর্যোগ? হাওয়া অফিসের আপডেটকতদিন চলবে দুর্যোগ? হাওয়া অফিসের আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 2:08 PM IST

হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আত্মপ্রকাশ করল ‘আকভান’। সব ঠিক থাকলে, ২০ নভেম্বর, শুক্রবার অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। এর জেরে বঙ্গের উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকে ই উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

ঘূর্ণিঝড় 'আকভান' নিয়ে কী বলছে হাওয়া অফিস?
ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে যে, বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত ঘূর্ণিঝড় 'আকভান' (Akvan) আরও শক্তিশালী হতে চলেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) অনুযায়ী, এই ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, মছলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আকভান উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং আজ সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর এটি 'তীব্র ঘূর্ণিঝড়ে' (Severe Cyclonic Storm) পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর, এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৯ নভেম্বর সকালের মধ্যে ‘অতি তীব্র ঘূর্ণিঝড়ে’ (Very Severe Cyclonic Storm) পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তর-পশ্চিম দিকে যাত্রা অব্যাহত রেখে, ঘূর্ণিঝড়টি ২০ নভেম্বর দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে—নেল্লোর ও টুনির মধ্যবর্তী কোনও স্থানে—‘অতি তীব্র ঘূর্ণিঝড়’ হিসেবে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের একটানা গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০–১৩০ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। উপকূল অতিক্রম করার পর, ঘূর্ণিঝড়টি স্থলভাগের দিকে অর্থাৎ তেলেঙ্গানার দিকে এগিয়ে যাওয়ার সময় দ্রুত দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ (IMD) সমুদ্র অত্যন্ত উত্তাল থাকার বিষয়ে সতর্ক করেছে এবং বঙ্গোপসাগরে মাছ ধরার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এছাড়া, ১৯ ও ২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement

বাংলার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
 ঘূর্ণিঝড় ‘আকভান’ বাংলায় সরাসরি প্রভাব না ফেললেও, বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে বাংলার উপকূলের জেলাগুলি বৃষ্টিতে ভিজতে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়বে। কোথাও কোথাও সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। বৃহস্পতিবার বৃষ্টি অনেকাংশে বাড়বে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায়। সব জেলায় এক বা দুই জায়গায় বজ্রঝড়, বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।  শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি। তবে শুক্রবারের তুলনায় পরিমাণ সামান্য কম। সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং অতিরিক্ত বজ্রপাতের আধিক্য। রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি। যদিও পরিমাণ শুক্র শনিবারের তুলনায় অনেকটা কম। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। তারপর থেকে শুষ্ক আবহাওয়া।  রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। এদিকে ঘূর্ণিঝড়ের জেরে বিলম্বিত হতে পারে শীতের আগমনও।

কলকাতার আবহাওয়া
কলকাতায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে ২০ নভেম্বর আবহাওয়ার পরিবর্তন বেশি অনুভূত হতে পারে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘর্ণিঝড়ের কারণে ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকতে পারে। তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Read more!
Advertisement
Advertisement