Advertisement

Weather Forecast till Dashami: চতুর্থী থেকে হাওয়া বদল, দশমী পর্যন্ত বাংলার কোন জেলায় কেমন আবহাওয়া? জেনে নিন

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয়ায় দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকলেও পঞ্চমী ও ষষ্ঠীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তমী থেকে বৃষ্টির দাপট কমতে পারে সোমবার দ্বিতীয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

পুজোর আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাসপুজোর আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Oct 2026,
  • अपडेटेड 12:44 PM IST

বর্ষার বিদায়বেলাতেও বৃষ্টির রেশ যেন শেষ হচ্ছে না ৷   বৃষ্টি না হলেও, আকাশে মেঘ রোদের খেলা চলছে। এদিকে আজ দ্বিতীয়া। বাঙালি এখন থেকেই সবথেকে বড় উৎসবকে ঘিরে উত্তেজনায় ফুটছে। তবে আরও একটি বিষয় সবাইকে ভাবাচ্ছে, আর সেটা হল, পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে না তো? এদিকে হাওয়া অফিস বলছে, পুজোর মুখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মঙ্গলবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে আন্দামান সাগরে । নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে । দূরত্ব বেশি হওয়ায় বঙ্গে প্রভাব পড়ার সম্ভাবনা কম। এই অবস্থায় আগামী দিনগুলিতে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।  

হাওয়া অফিস কী বলছে?
 আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয়ায় দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকলেও পঞ্চমী ও ষষ্ঠীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তমী থেকে বৃষ্টির দাপট কমতে পারে সোমবার দ্বিতীয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা নেই। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। ভোরে হালকা শিরশিরে ভাব থাকলেও বেলা বাড়লে রোদের তেজ বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে বুধবার চতুর্থী থেকে আবহাওয়ায় বদল আসতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পঞ্চমী ও ষষ্ঠীতে বৃষ্টি
পঞ্চমী ও ষষ্ঠীতে বাড়তে পারে বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পুজোর কেনাকাটা কিংবা মণ্ডপে ঘোরার পরিকল্পনা থাকলে আবহাওয়ার আপডেটে নজর রাখা জরুরি।

Advertisement

পুজোর দিনগুলির আবহাওয়া
তবে সপ্তমী থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। অষ্টমী, নবমী ও দশমীতে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে পঞ্চমী থেকে অষ্টমী অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টির কথা বলা হয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই ৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ দক্ষিণবঙ্গে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মূলত মেঘলা আকাশ থাকবে । এই দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০  কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে । রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে আবার শুষ্ক আবহাওয়া থাকবে ৷

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে  সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। ষষ্ঠী ও সপ্তমীর প্রথম দিনে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এরপর দশমী পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 

 বর্ষা বিদায়ের পর্ব
 আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শুষ্ক আবহাওয়া শুরু হয়েছে রাজ্যে । দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে । বর্ষা বিদায়ের পর্বও চলছে । সকাল এবং সন্ধ্যায় আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ফলস্বরূপ পুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা অল্প হলেও রয়েছে । তাতে জনজীবন সমস্যায় পড়বে না ৷ অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার থেকেই শুষ্ক আবহাওয়া শুরু হয়েছে । তবে, ষষ্ঠী ও সপ্তমীর দিন উপরের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

পুজোয় কলকাতার আবহাওয়া
শহরে মূলত আংশিক মেঘলা আকাশের সামান্য সম্ভাবনা থাকবে । দিনের বেলায় পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়লে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । বুধবারের মধ্যে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হবে । মঙ্গলবার পর্যন্ত পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা । বুধবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে ৷ বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ।

Read more!
Advertisement
Advertisement