Advertisement

Weekly Weather Forecast: আজ ৬০ কিমি বেগে ঝড় দক্ষিণবঙ্গের ৭ জেলায়, নতুন সপ্তাহেই প্রাক বর্ষার বৃষ্টি

গত দু'দিনে কলকাতা-সহ বাংলার জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টি স্বস্তি এনেছে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই নেমে গিয়েছে স্বাভাবিকের নীচে। সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহেও কী বৃষ্টি চলবে? কেমন থাকবে রাজ্যের ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

আজ ফের কালবৈশাখীর তাণ্ডবআজ ফের কালবৈশাখীর তাণ্ডব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2026,
  • अपडेटेड 1:50 PM IST

গত দু'দিনে কলকাতা-সহ বাংলার জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টি স্বস্তি এনেছে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই নেমে গিয়েছে স্বাভাবিকের নীচে। সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহেও কী বৃষ্টি চলবে? কেমন থাকবে রাজ্যের ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট। 

হাওয়া অফিস কী বলছে?
জানা যাচ্ছে, এই মুহূর্তে পাকিস্তান থেকে রাজস্থানের উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। যেটি রাজস্থানের পর মধ্যপ্রদেশ ছত্তিশগঢ় ও ওড়িশার উপর দিয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশে মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।  এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাতেই উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি চলতে পারে আরও অন্তত দু’দিন।  তবে কলকাতা-সহ অনেক জায়গায় বৃষ্টি কমে এসেছে। ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে বাড়তে চলেছে গরম। অন্যদিকে, উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে জুনের প্রথম সপ্তাহ থেকে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এ ছাড়া, বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদেও। এই জেলাগুলিতে হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে সোমবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে ঝড় বা বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। নতুন সপ্তাহে  দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না-হলেও তার পর থেকে দুই-তিন ডিগ্রি পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। তা থাকবে আরও ছ’দিন পর্যন্ত।

Advertisement

উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে জুনের প্রথম সপ্তাহেই। উত্তরবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও  বর্ষার বৃষ্টির সম্ভাবনা। তবে আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। ঝড় বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি এবং বুধবার ওপরের পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তরবঙ্গে। অন্যদিকে, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। শুক্রবার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার এই তিন জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। একইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি পূর্বাভাস।

কলকাতা নিয়ে পূর্বাভাস
রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদ। তবে বেলার দিকে শহরের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা, ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। কলকাতায় ঝড়বৃষ্টিতে স্বাভাবিকের নীচে নেমেছে পারদ । আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই । আগামিকাল সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা ৷

Read more!
Advertisement
Advertisement