Advertisement

Weekly Rain Alert: জেলায় জেলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কবে বাংলায় ঢুকছে বর্ষা?

হাঁসফাঁস ও ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ আজ রবিবারও জেলায় জেলায় আকাশ থাকবে মেঘলা। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক ২৩ জেলার আপডেট।

 সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2026,
  • अपडेटेड 2:15 PM IST

কেরলে আগেই ঢুকে পড়েছে বর্ষা।  বর্তমানে  দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরল পেরিয়ে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে প্রবেশ করেছে। জানা যাচ্ছে, আগামী দু'দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঢুকে পড়বে মৌসুমী বায়ু। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করতেই বাংলাতেও প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে । হাঁসফাঁস ও ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ আজ রবিবারও  জেলায় জেলায় আকাশ থাকবে মেঘলা। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক ২৩ জেলার আপডেট।

 উত্তরবঙ্গে ঢুকে পড়বে বর্ষা
উত্তর-পূর্ব ভারতের মণিপুর, মিজোরামে ঢুকে পড়েছে বর্ষা। কেরলের পর কর্ণাটক, তামিলনাড়ু পেরিয়ে গোয়া, মহারাষ্ট্রতেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করছে। অন্ধ্রপ্রদেশের কিছু অংশ ও ঢুকে পড়েছে বর্ষা। হাওয়া অফিস বলছে আগামী ৪/৫ দিনে সিকিম এবং উত্তরবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। ছত্তিশগড় ও ওড়িশাতেও বর্ষা ঢুকবে বলে পূর্বাভাস। বাংলাজুড়েও  দাপট দেখাতে শুরু করেছে প্রাক-বর্ষার বৃষ্টি। টানা দু’দিনের একটানা বর্ষণে রাজ্যের তাপমাত্রার পারদ একধাক্কায় বেশ খানিকটা নেমে গিয়েছে। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করতেই রাজ্যে হাঁসফাঁস অবস্থায় স্বস্তি ফিরিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে  আপাতত ভারী বৃষ্টি চলবে । আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি । উপগ্রহ চিত্র দেখাচ্ছে বর্তমানে উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত ক্রমে শক্তি হারাচ্ছে ।

দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
ররিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে ঝড়বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে নতুন সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হাওয়ার অফিসের জারি করা সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ রবিবার সারাদিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায় মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। স্থান বিশেষে কোনও কোনও এলাকায় আবার ভারী বর্ষণও হতে পারে। এই জেলাগুলিতে ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফ থেকে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। সোমবার  দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলায়।

Advertisement

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
উত্তরবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। সেজন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে।

কলকাতার আবহাওয়া
আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা প্রবল। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ কম। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায়  বৃহস্পতিবার থেকে ফের ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। আগামী শনিবার পর্যন্ত শহর ও সংলগ্ন এলাকায় একাধিক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read more!
Advertisement
Advertisement