Advertisement

Rain Alert: কলকাতায় বৃষ্টির শঙ্কা, উপকূলে ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, সতর্ক করা হল মৎস্যজীবীদের

Warning for fisherman: ফের রবিবার দফায় দফায় বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা। একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা।

 উপকূলে ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড় উপকূলে ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Sep 2026,
  • अपडेटेड 7:12 AM IST
  • সকাল ৬টা থেকেই কলকাতার আকাশে দেখা যাচ্ছে মেঘ।
  • বেলা বাড়ার আগেই নামতে পারে বৃষ্টি।
  • পরবর্তী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে।

রবিবার শহর কলকাতায় বৃষ্টির জোরালো পূর্বাভাস না থাকলেও, সকাল থেকে আকাশের মুখ গোমড়া। দুই ২৪ পরগনাতেও চিত্রটা একই। সকাল ৬টা থেকেই কলকাতার আকাশে দেখা যাচ্ছে মেঘ। বেলা বাড়ার আগেই নামতে পারে বৃষ্টি। আবহাওয়া অফিস কী বলছে, জেনে নেওয়া যাক।

কলকাতায় আজ বৃষ্টির পূর্বাভাস

IMD-র পূর্বাভাস বলছে, ১৯ সেপ্টেম্বর রাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। গতকাল, আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ।

দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পূর্বাভাস

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই নদিয়া, দুই ২৪ পরগনা জেলার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে। একাধিক জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের  আজ বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে, আজ উত্তরবঙ্গের সব জেলাতেই দু’-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

উপকূলে মৎস্যজীবীদের জন্য জারি সতর্কতা

২০ সেপ্টেম্বর উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে ২১ সেপ্টেম্বর থেকে রয়েছে অ্যালার্ট। IMD-র পূর্বাভাস বলছে, ২১ সেপ্টেম্বর মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা দমকা হাওয়ার সময় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত।

২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও বাংলাদেশ উপকূলবর্তী সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার বেগ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ২১ সেপ্টেম্বর মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। ২২ থেকে ২৫ সেপ্টেম্বর উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।

Advertisement

এই পরিস্থিতিতে ২১ সেপ্টেম্বর মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এবং ২২ থেকে ২৫ সেপ্টেম্বর মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলবর্তী সমুদ্র এলাকাতেও মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement