Advertisement

Weather Rain Forecast till Sunday: উত্তরবঙ্গে আজ থেকে বাড়বে বৃষ্টির দাপট,দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত কেমন আবহাওয়া?

অবশেষে কিছুটা স্বস্তি পেয়েছে কলকাতাবাসী। অনেকটাই শক্তি ক্ষয় হয়েছে গভীর নিম্নচাপটির। ফলে বৃষ্টির দাপট কমেছে শহরে। হাওয়া অফিস বলছে, বর্তমানে ঝাড়খণ্ড এবং বিহারের উপর নিম্নচাপটি অবস্থান করছে। অর্থাৎ বাংলা থেকে সরে অন্য রাজ্যে চলে গিয়েছে। তবে নিম্নচাপ অন্য রাজ্যে সরলেও বাংলায় বৃষ্টির দাপট এখনি কমছে না। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে ২৩ জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

 এখনও হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে এখনও হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Aug 2026,
  • अपडेटेड 1:56 PM IST

অবশেষে কিছুটা স্বস্তি পেয়েছে কলকাতাবাসী। অনেকটাই শক্তি ক্ষয় হয়েছে গভীর নিম্নচাপটির। ফলে বৃষ্টির দাপট কমেছে শহরে। হাওয়া অফিস বলছে, বর্তমানে ঝাড়খণ্ড এবং বিহারের উপর নিম্নচাপটি অবস্থান করছে। অর্থাৎ বাংলা থেকে সরে অন্য রাজ্যে চলে গিয়েছে। তবে নিম্নচাপ অন্য রাজ্যে সরলেও বাংলায় বৃষ্টির দাপট এখনি কমছে না। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে ২৩ জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

নিম্নচাপের বর্তমান অবস্থা
উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বিহারের ওপর অবস্থানরত নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আজ, ১৯ অগাস্ট ২০২৬-এর সকাল ৮:৩০-এ (আইএসটি) এটি উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বিহার ও দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের ওপর (২৪.৩° উত্তর অক্ষাংশ ও ৮৩.৯° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি) অবস্থান করছিল। এই অবস্থানটি ডালটনগঞ্জ (ঝাড়খণ্ড)-এর প্রায় ৩০ কিমি উত্তর-উত্তর-পশ্চিমে, চুরক (উত্তরপ্রদেশ)-এর ৯০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, অম্বিকাপুর (ছত্তিশগড়)-এর ১৪০ কিমি উত্তর-উত্তর-পূর্বে, বারাণসী (উত্তরপ্রদেশ)-এর ১৭০ কিমি দক্ষিণ-পূর্বে এবং সিধি (মধ্যপ্রদেশ)-এর ২১০ কিমি পূর্বে অবস্থিত। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঝাড়খণ্ড, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ ও উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকায় দুর্বল হয়ে একটি 'সুস্পষ্ট নিম্নচাপ'-এ পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমী বায়ুর অক্ষটি (Monsoon trough) বর্তমানে ফিরোজপুর, কার্নাল, হারদোই, উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বিহার ও দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থিত নিম্নচাপের কেন্দ্রস্থল এবং দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই এবার দক্ষিণবঙ্গে  বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে এর মাঝেই বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিরসম্ভাবনা বজায় রয়েছে।

বাংলার আবহাওয়া নিয়ে পূর্বাভাস
নিম্নচাপের তীব্রতা কমলেও আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে এবং বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলার সঙ্গে নিম্নচাপের দূরত্ব ক্রমশ বাড়ছে এবং ইতিমধ্যে বৃষ্টির পরিমাণও হ্রাস পেয়েছে। আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমবে। তবে উলটো ছবি দেখা যাবে উত্তরবঙ্গে । সেখানে ওপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
মঙ্গলবার থেকে বৃষ্টি কমে রোদের দেখা মেলায় দক্ষিণবঙ্গজুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও অনুভব করা যাচ্ছে। তবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো জেলাগুলিতে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হঠাৎ বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারি বৃষ্টিপাতের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে চলতে পারে ঝোড়ো হাওয়াও। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবে না। কলকাতা-সহ জেলাগুলিতে অতি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও আপাতত কোথাও ভারী বৃষ্টির তেমন কোনও বড় পূর্বাভাস নেই।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
মৎস্যজীবীদের আজও সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে । নিম্নচাপ সরলেও উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে । সমুদ্রপৃষ্ঠে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা । এই কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি
দক্ষিণবঙ্গে  তেজ কমলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির ধারা বজায় থাকবে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের ওপরের দিকের জেলাগুলিতে, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০  কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে । দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।

কলকাতার পরিস্থিতি
এদিন সকাল থেকেই কলকাতা শহরের আকাশ আংশিক মেঘলা। বুধবার ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই শহরে ৷ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে ৷ আগামী দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। 

Read more!
Advertisement
Advertisement