Advertisement

চলতি সপ্তাহেই রাজ্যে ২ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

কলকাতা-সহ সংলগ্ন জেলা থেকে শীতের দাপট উধাও। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এখন সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি।

চলতি সপ্তাহেই রাজ্যে ২ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাচলতি সপ্তাহেই রাজ্যে ২ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2026,
  • अपडेटेड 7:18 AM IST
  • দক্ষিণবঙ্গে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি।
  • দুই বঙ্গের একাধিক জেলা ভাসতে পারে বৃষ্টিতে।
  • বজ্রপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা-সহ সংলগ্ন জেলা থেকে শীতের দাপট উধাও। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এখন সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি। বেলা চড়তেই পারদ হু হু করে চড়ছে। এমন পরিস্থিতিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই ধেয়ে আসছে বৃষ্টি। দুই বঙ্গের একাধিক জেলা ভাসতে পারে বৃষ্টিতে। এমনই সতর্কবার্তা শোনাল IMD।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

IMD-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার থেকেই বৃষ্টি আসছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গেও বৃষ্টি

তবে উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গও। সোমবার সকালের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অংশ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। 

বজ্রপাতের আশঙ্কায়  হলুদ সতর্কতা

তবে বজ্রপাতের আশঙ্কার জেরে ইতিমধ্যেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ-২৪ পরগনা জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করেছে IMD। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,দক্ষিণ-২৪ পরগনা জেলার কয়েকটি অংশের জন্য় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

তবে সোম, মঙ্গল ও বুধবার সকালের পর আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে না। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২ দিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বাড়তে পারে। অর্থাৎ আরও বেশি গরম অনুভূত হবে। তারপর আগামী ৭ দিনে আর তাপমাত্রায় বড় কোনও রদবদলের সম্ভাবনা নেই।
 

 

Read more!
Advertisement
Advertisement