Advertisement

Weekend Heavy Rain Alert: উইক-এন্ডে বাড়বে ঝড়-বৃষ্টি, কোন কোন জেলায় দুর্যোগের অ্যালার্ট? বিস্তারিত পূর্বাভাস

বৃহস্পতিবার অফিল টাইমে শহর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি। ব্যস্ত সময়ে রাস্তায় নাকাল হতে হচ্ছে অফিস যাত্রীদের। হাওয়া অফিস বলছে, এখনই রেহাই নেই বৃষ্টি থেকে। শুক্রবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

কলকাতা সহ একাধিক জেলায় তুমুল বৃষ্টিকলকাতা সহ একাধিক জেলায় তুমুল বৃষ্টি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Aug 2026,
  • अपडेटेड 10:53 AM IST

বৃহস্পতিবার অফিল টাইমে শহর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি। ব্যস্ত সময়ে রাস্তায় নাকাল হতে হচ্ছে অফিস যাত্রীদের। হাওয়া অফিস বলছে, এখনই রেহাই নেই  বৃষ্টি থেকে। শুক্রবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট। 

আজ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা
আজ ২৭ অগাস্ট কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ এবং ঝাড়খণ্ড থেকে দিঘা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস কী বলছে?
বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উইকেন্ডে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। প্রসঙ্গত, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার প্রভাবেই আবার বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি দু-এক জায়গায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইতে পারে কোথাও কোথাও।

দক্ষিণবঙ্গে নিয়ে পূর্বাভাস
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের উপর বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে । এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ বৃহস্পতিবারও মূলত মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । তবে ২৮ অগাস্ট শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে । এরপর ফের বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে । ২৯ থেকে ৩১ অগাস্ট অর্থাৎ, শনি থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । বিশেষ করে উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ এবং কখনও মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে সোমবার ৩১ অগাস্ট পর্যন্ত। এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। সমুদ্রও উত্তাল থাকতে পারে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি ও বাঁকুড়া জেলাতে।

Advertisement

কোন দিন কোন জেলায়  ভারী বৃষ্টি?
২৯ অগাস্ট শনিবার দুই  ২৪ পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুরে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। ৩০ অগাস্ট রবিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩১ অগাস্ট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে । অন্যান্য জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ।

উত্তরবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  উত্তরবঙ্গে দার্জিলিং-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।  আজ ২৭ অগাস্ট বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এরপর ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার দিকে যেতে পারে ।

কলকাতার আবহাওয়া যেমন থাকবে
কলকাতায় মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। আজ, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে শনিবার থেকে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হাওয় অফিস স্পষ্ট জানিয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি থেকে সোমবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। এই সময় দক্ষিণবঙ্গ ও সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে । এর প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ 


   

Read more!
Advertisement
Advertisement