Advertisement

Weekly Temperature Drop Update: নভেম্বরের শেষে শীতের দাপট, কলকাতার পারদ নামতে পারে ১৮ ডিগ্রিতে, আবহাওয়ার পূর্বাভাস

ঘূর্ণিঝড় শক্তি হারাতেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির দাপট। সেইসঙ্গে শুরু হয়েছে তাপমাত্রার পতন। শনিবার বিকেলে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি কম। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষদিকেই রাজ্যে প্রবেশ করবে শীত। কেমন থাকবে নভেম্বরের শেষ সপ্তাহে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীত বাংলায়?নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীত বাংলায়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 1:22 PM IST

ঘূর্ণিঝড় শক্তি হারাতেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির দাপট। সেইসঙ্গে শুরু হয়েছে তাপমাত্রার পতন। শনিবার বিকেলে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি কম। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষদিকেই রাজ্যে প্রবেশ করবে শীত। কেমন থাকবে নভেম্বরের শেষ সপ্তাহে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট। 

দুয়ারে শীত
অগ্রহায়ণের শুরুতে বঙ্গের বাতাসের শীতের আগমনী বার্তা ৷ হাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে চলে যাবে ৷ পশ্চিমের জেলাগুলিতে তা ১৫ ডিগ্রির নীচে থাকবে । ফলে ঠান্ডার শিরশিরানি ভালোভাবেই অনুভূত হবে ৷  আলিপুরে আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় আকভানের অবশিষ্টাংশ বর্তমানে উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন এলাকার উপর নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। দ্রুত শক্তি ক্ষয় করায় এর প্রত্যক্ষ প্রভাব প্রায় শেষ ৷ বাংলায় এর জেরে কিছু মেঘ চলে এসেছে ৷ তার প্রভাবেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেটাও কমে এবার শুষ্ক শীতল আবহাওয়ার দেখা মিলবে ৷

৩-৪ ডিগ্রি পারদ পতন 
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘ কেটে রোদ উঠলেই বাড়বে ঠান্ডার আমেজ। প্রায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রাও।  নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা কমবে। ফলে ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় এখনই বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।  তবে এখনই জাঁকিয়ে শীত পড়ছে, এমন পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে। সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কতা নেই। সোমবারের পর জেলায় জেলায় বেশ মনোরম থাকবে আবহাওয়া। এমনকী, দিন কয়েকের মধ্যে প্রায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। 

Advertisement

উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
নতু সপ্তাহে ভিজতে চলেছে উত্তরবঙ্গের একাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, মালদা ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে  শীতের আমেজ অনুভূত হবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। উত্তরবঙ্গে  আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড় ও ডুয়ার্সের পাশাপাশি সমতলের জেলাগুলিতেও শীতের অনুভূতি বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি কম। রবিবার আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলেছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা কমলে শহরেও শীতের আমেজ বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহর কলকাতায়। বরং কমতে পারে তাপমাত্রা। যার জেরে অনুভূত হতে চলেছে শীতের আমেজ। সোমবার থেকে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে ৷ আগামী সপ্তাহের মধ্যে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে ৷

Read more!
Advertisement
Advertisement