Advertisement

Weekly Weather Rain Alert: বঙ্গোপসাগরে নিম্নচাপ, নতুন সপ্তাহে দুর্যোগ,কোন কোন জেলায় তুমুল বৃষ্টি?

অগাস্টের দ্বিতীয় সপ্তাহেও রাজ্যজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টি ৷ হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসদক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Aug 2026,
  • अपडेटेड 2:23 PM IST

অগাস্টের দ্বিতীয় সপ্তাহেও রাজ্যজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টি ৷ হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।  

হাওয়া অফিস কী বলছে?
বঙ্গোপসাগরের উপরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে ঝড়বৃষ্টি আপাতত থামছে না দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে,  বঙ্গোপসাগরে এই নতুন নিম্নচাপ সৃষ্টি হলেই বাংলা জুড়ে ফের প্রবল ঝড়বৃষ্টির দাপট বাড়বে।  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। সেই কারণে মৎসজীবীদের আপাতত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। যদিও আজ, রবিবাসরীয় সকালে কালো মেঘের আনাগোনা নেই আকাশে। কিন্তু আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবারই বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। তার জেরে উত্তাল রয়েছে সমুদ্র। অন্যদিকে কাঁথির উপর দিয়ে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে উপকূলবর্তী জেলা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলা— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওয়া অফিস বলছে, সোমবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টির দাপট। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে তার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুরে শুক্র এবং শনিবার ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। রবিবার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই তিন জেলায় সোমবারও সতর্কতা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি দিনগুলিতে আট জেলায় ঝড়বৃষ্টি চলবে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও নেই। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে আপাতত বড়সড় দুর্যোগের পূর্বাভাস না থাকলেও নিয়মিত ঝড়বৃষ্টি চলবে।

কলকাতা নিয়ে পূর্বাভাস
রবিবার সকাল থেকে কলকাতার আকাশ ঝকঝকে থাকলেও পূর্বাভাস রয়েছে বৃষ্টির। কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী দিনগুলিতে  কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আবার কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

Read more!
Advertisement
Advertisement