Advertisement

Bengal Rain Alert: রাজ্যজুড়ে আরও ৭ দিন চলবে ঝড়বৃষ্টি, কোন জেলায় কত সতর্কতা? আপডেট রইল

কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের নীচে। নিত্য়দিনই ঝড়বৃষ্টি লেগেই রয়েছে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। মে মাসের নতুন সপ্তাহেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী সাতদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

 তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2026,
  • अपडेटेड 4:50 PM IST

কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের নীচে।  নিত্য়দিনই ঝড়বৃষ্টি লেগেই রয়েছে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। মে মাসের নতুন সপ্তাহেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী সাতদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট। 

রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা 
 আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত পূর্ব বিহার থেকে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত। আবার আর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত। তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই সামগ্রিক পরিস্থিতি ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করছে। ফলে প্রতি দিন রাজ্যের কোনও না কোনও জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির আশঙ্কার কথা জানিয়ে আরও উদ্বেগ বাড়িয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার কারণে গোটা সপ্তাহ জুড়েই রাজ্যের বেশিরভাগ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সোমবা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই চার জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। গরম বাড়বে সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অসস্তি ক্রমশ বাড়বে।

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরের জেলাগুলোতে বৃষ্টির দাপট এখনই কমছে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর ও সংলগ্ন জেলাগুলোতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।  বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাতে। পরবর্তী দু-তিনদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Advertisement

কলকাতা নিয়ে পূর্বাভাস
আজও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দুপুরের পর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।  মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। স্বাভাবিকের নীচে যে তাপমাত্রা সেটা স্বাভাবিকের কাছাকাছি বা উপরে উঠতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা  ২৫.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯২ শতাংশ।

Read more!
Advertisement
Advertisement