Advertisement

Weather Forecast for Durga Puja 2026: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, পঞ্চমী থেকে বাড়বে বৃষ্টি,পুজোর আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস?

আজ নবরাত্রির প্রথম দিন। দুর্গাপুজো উদ্বোধনও শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। তবে উৎসবমুখর বাঙালির এই আনন্দের আবহেই কিছুটা উদ্বেগ বাড়িয়ে দাঁড়িয়েছে আবহাওয়া দফতরের নতুন আপডেট পুজোর মুখেই নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে৷ নিম্নচাপের জেরে পুজোতেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

 পুজোর আনন্দে বৃষ্টি কি বাধা হয়ে দাঁড়াবে? পুজোর আনন্দে বৃষ্টি কি বাধা হয়ে দাঁড়াবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2026,
  • अपडेटेड 12:07 PM IST

আজ নবরাত্রির প্রথম দিন। দুর্গাপুজো উদ্বোধনও শুরু হয়ে যাচ্ছে আজ থেকে।   তবে উৎসবমুখর বাঙালির এই আনন্দের আবহেই কিছুটা উদ্বেগ বাড়িয়ে দাঁড়িয়েছে আবহাওয়া দফতরের নতুন আপডেট  পুজোর মুখেই নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে৷ নিম্নচাপের জেরে পুজোতেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিসের আপডেট
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোর দিনগুলিতে দুর্যোগের তেমন কোনও সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না। বর্ষা বিদায় নিতে শুরু করেছে দেশ থেকে। বাংলা থেকেও বর্ষার বিদায় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার বঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। তবে বিক্ষিপ্তভাবে কলকাতা ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি
তবে পুজোর মুখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের মধ্যে নিম্নচাপটি তৈরি হতে পারে বলে ইঙ্গিত। ইতিমধ্যেই আন্দামান সাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে থাকতে পারে। পঞ্চমী থেকে সপ্তমীর মধ্যে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, পুজোর সময় আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা ছিল। সেটি এই মুহূর্তে গ্লাফ অফ থাইল্যান্ডের কাছে বাতাসের উপরের স্তরে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে৷ তবে সেজন্য  বঙ্গে তেমন কোনও প্রভাব পড়বে না।  আলিপুর আবহাওয়া দফতর  জানিয়েছে 'থাইল্যান্ড উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ১১ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে পৌঁছবে। ১৩ অক্টোবর নাগাদ এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে।' 

রবিবারের আবহাওয়া
এদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই উত্তর ও দক্ষিণবঙ্গে। এদিন সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়তে রোদের তেজও বেড়েছে। তবে কলকাতা ও আশপাশের অঞ্চলে এক-দু পশলা বৃষ্টি    সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে দুই বঙ্গে।

Advertisement

কবে বাংলা থেকে বিদায় নেবে বর্ষা?
রাজ্য থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। রাঁচির উপর দিয়ে রয়েছে বর্ষা বিদায়ের রেখা। ভারতের মৌসম ভবনের ইঙ্গিত, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পূর্ব ভারত-সহ দেশের বেশিরভাগ অংশ থেকেই বর্ষা বিদায় নিতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ রবিবার থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও বুধবার পর্যন্ত বজায় থাকতে পারে শুষ্ক আবহাওয়া। তবে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।  বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তবে রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে এবং দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে শুক্রবার ও শনিবার উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। র্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে পুজোর বাকি দিনগুলিতে উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার ইঙ্গিত রয়েছে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমতে পারে।

কলকাতার আবহাওয়া
কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ অক্টোবর ষষ্ঠী। তবে প্রবল দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেহাওয়া অফিস। বৃষ্টি হলেও, ভোগান্তি পোহাতে হবে না পুজোর মধ্যে। 

Read more!
Advertisement
Advertisement