Advertisement

Winter Departure Update: চলতি সপ্তাহেই গ্রীষ্মের আঁচ? কত ডিগ্রি পারদ চড়তে পারে,পূর্বাভাস রইল

শহর কলকাতার তাপমাত্রা গত দুই দিনে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। তবে সোমবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও এটি স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর বলছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজায় থাকবে শীতের আমেজ। তবে এই সুখবর খুব বেশিদিন স্থায়ী হচ্ছে না। চলতি সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

এই সপ্তাহেই শীতের পাকাপাকি বিদায়?এই সপ্তাহেই শীতের পাকাপাকি বিদায়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2026,
  • अपडेटेड 1:05 PM IST

শহর কলকাতার তাপমাত্রা গত দুই দিনে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। তবে সোমবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও এটি স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।  এই পরিস্থিতিতে  আবহাওয়া দফতর বলছে, আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজায় থাকবে শীতের আমেজ।  তবে এই সুখবর খুব বেশিদিন স্থায়ী হচ্ছে না। চলতি সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

শীত আর কতদিন?
আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাত এবং ভোরের দিকে শীতের আমেজ থাকবে। তবে বেলা বাড়লে আর শীতের পোশাকের আর প্রয়োজন হবে না। পাশাপাশি, ১২ তারিখ থেকেই ধাপে ধাপে চড়তে শুরু করবে পারদ। মার্চ মাসে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে পারদ বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও আগামী তিন দিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরের চার দিনে আবার ধীরে ধীরে চড়বে পারদ। পারদ চড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় এখনও দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা নীচে। উত্তুরে হাওয়ায় রাতে ও ভোরে হালকা শীতের আমেজ তৈরি করছে। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে বলেই পূর্বাভাস। আগামী ৭ দিনে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে আবহাওয়ার মেজাজ বদলাতে পারে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গের পরিস্থিতি
আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের এক বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গ সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। আগামী তিনদিন, বাংলার উত্তর প্রান্তের সর্বনিম্ন তাপমাত্রার হেরফের সেভাবে হবেনা। পরবর্তী তিনদিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

Advertisement

কলকাতা নিয়ে পূর্বাভাস
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি। তা-ও স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। গত কয়েক দিনে ধারাবাহিক ভাবে কলকাতার পারদ ছিল নিম্নমুখী। শনি ও রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস বলছে, শহরজুড়ে ঘন কুয়াশার আর কোনও প্রবণতা নেই।

Read more!
Advertisement
Advertisement