আসানসোলে পুলিশের সঙ্গে গুলির লড়াই। গ্রেফতার অভিযুক্ত প্রতাপ দাস। পুলিশের দাবি, এর আগে তাঁকে গ্রেফতার করতে গেলে পুলিশকর্মীদের লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল। শুক্রবার ফের ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পালানোর চেষ্টাও করে প্রতাপ। সেই সময় পায়ে গুলি চালায় পুলিশ। চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতাপ দাসের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। ডাকাতির মতো অভিযোগেও তাঁকে খুঁজছিল পুলিশ।