বারুইপুরে এক নাবালিকার দেহ উদ্ধারকে ঘিরে রণক্ষেত্র। ধর্ষণের পর খুনের অভিযোগ। এক অভিযুক্তকে ধরে গণধোলাই দেয় জনতা। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।