দু’দিনের বঙ্গ সফরের দ্বিতীয় দিনে গঙ্গাসাগরে স্নান করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। গঙ্গা ও সাগরের মিলনস্থলে পুণ্যস্নান সারেন তিনি। এরপর গঙ্গাবন্দনা করে পৌঁছে যান কপিলমুনির আশ্রমে। সেখানে নিয়ম মেনে পুজোও দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।