সাইক্লোন অর্ণবের প্রভাব সরাসরি আমাদের রাজ্যে না পড়লেও এর প্রভাবে আগামী ৩০ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। আজ অর্থাৎ ২৮ এবং আগামী ২৯ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির ও সর্তকতা থাকছে। ৩০ তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। অন্যদিকে আগামী ২৯ ও ৩০ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।