দিঘার সমুদ্র সৈকতে নিষিদ্ধ হল হকার। মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সেই মতো বিচের ধারে মাইকিং করছে প্রশাসন। এক্ষেত্রে বিচে পর্যটকদের চলাচলে বাধা দূর করতে ও সমুদ্র সৈকতে পরিষ্কার রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটক এবং দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।