ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের গড়িগ্রামে চাষের জমির পাশে একটি জল পাম্পের ঘর থেকে একটি বিশাল আকারের অজগর উদ্ধার হয়েছে। ঘরের মধ্যে দৈত্যাকার সাপটিকে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান সাপ বিশারদ রাহুল দণ্ডপাট। নিরাপদে সাপটিকে উদ্ধার করেন এবং পরে সেটিকে বন দফতরের হাতে তুলে দেন।