ঝাড়গ্রামে বৃহস্পতিবার রাতে উদ্ধার হল অজগর সাপ। রাতে অজগরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। সাধারণ মানুষকে বন্যপ্রাণী দেখলে অযথা ভিড় না করার এবং সাপকে উত্যক্ত বা ধরার চেষ্টা না করার পরামর্শ দিয়েছে বন দফতর।