ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ১৯১ তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই বেলুড়মঠের ভক্ত সমাগম। ভোর সাড়ে চারটেয় মঙ্গলারতি দিয়ে শুরু পুজো। সকাল থেকে ভক্তিগীতি ও বেদ পাঠ চলছে। রয়েছে প্রসাদের ব্যবস্থাও।