একদা ছিলেন বাসচালক। সামান্য মাইনে। সেই ব্যক্তির বাড়িতেই মিলল সাড়ে ২৮ কোটি টাকা নগদ, সঙ্গে ১৫ কেজি সোনা ও সোনার বিস্কুট। বীরভূমের মিনার মণ্ডলকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার। রাতভর টাকা গোনার পরে বিরাট বিরাট বাক্সে টাকা ও গয়না বাজেয়াপ্ত করা হল। এত সম্পদ কোত্থেকে এল, তার সদুত্তর না পেয়ে আজ অর্থাত্ বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হল। মিনারের ছেলের দাবি, এই সব টাকা, সোনার বিস্কুট, সব টুলু মণ্ডলই মিনারের বাড়িতে রেখে গিয়েছিলেন।