আপাতত দু'দিন স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা। কলকাতায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে পারদ। সোমবার থেকে বুধবারের মধ্যে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে সোমবার থেকে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠতে পারে। বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা সামান্য নামতে পারে। একই রকম থাকবে পরবর্তী কয়েকদিন।