Advertisement

রাজ্যে ১৭ লক্ষ ২৯ হাজার রেশন কার্ড সন্দেহজনক, তদন্তের নির্দেশ দিল কেন্দ্র

পশ্চিমবঙ্গে যেখানে প্রায় ১৭ লক্ষ ২৯ হাজার রেশন কার্ড সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে গুজরাতে সেই সংখ্যা প্রায় ৫৫ লক্ষ। রাজস্থানে প্রায় ৭৫ লক্ষ, মহারাষ্ট্রে প্রায় ৯৯ লক্ষ এবং উত্তরপ্রদেশে প্রায় ৫৪ লক্ষ কার্ড নিয়ে প্রশ্ন উঠেছে। হরিয়ানার মতো ছোট রাজ্যেও প্রায় ৩২ লক্ষ এবং অন্ধ্রপ্রদেশে ৩৮ লক্ষ, অসমে ৩৬ লক্ষ কার্ড সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2026,
  • अपडेटेड 9:41 AM IST
  • দেশজুড়ে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার।
  • সন্দেহজনক প্রায় ৬ কোটি রেশন কার্ড চিহ্নিত করে সেগুলির যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যকে।

দেশজুড়ে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সন্দেহজনক প্রায় ৬ কোটি রেশন কার্ড চিহ্নিত করে সেগুলির যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যকে। নির্দেশ অনুযায়ী, বেআইনিভাবে কার্ড থাকলে তা বাতিল করে কেন্দ্রকে জানাতে হবে।

এই তালিকায় রাজ্যভিত্তিক পরিসংখ্যানেও চোখে পড়ছে বড় ফারাক। পশ্চিমবঙ্গে যেখানে প্রায় ১৭ লক্ষ ২৯ হাজার রেশন কার্ড সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে গুজরাতে সেই সংখ্যা প্রায় ৫৫ লক্ষ। রাজস্থানে প্রায় ৭৫ লক্ষ, মহারাষ্ট্রে প্রায় ৯৯ লক্ষ এবং উত্তরপ্রদেশে প্রায় ৫৪ লক্ষ কার্ড নিয়ে প্রশ্ন উঠেছে। হরিয়ানার মতো ছোট রাজ্যেও প্রায় ৩২ লক্ষ এবং অন্ধ্রপ্রদেশে ৩৮ লক্ষ, অসমে ৩৬ লক্ষ কার্ড সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে।

রাজ্য খাদ্য দফতরের দাবি, এই পরিসংখ্যানই প্রমাণ করে পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থার স্বচ্ছতা তুলনামূলকভাবে বেশি। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যে প্রায় ৬ কোটি ২ লক্ষ উপভোক্তা রয়েছেন। সেই তুলনায় সন্দেহজনক কার্ডের সংখ্যা কম বলেই মত প্রশাসনের।

এছাড়াও, রাজ্যে রেশন বণ্টন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি, বিশেষ করে ‘ই-কেওয়াইসি’, চালু থাকায় জাল বা অনিয়মের সম্ভাবনা অনেকটাই কমেছে। ইতিমধ্যেই চিহ্নিত কার্ডগুলির মধ্যে প্রায় ৩ লক্ষ ৫৯ হাজার কার্ড বাতিল করা হয়েছে। অন্যদিকে প্রায় ১ লক্ষ ৮৭ হাজার কার্ড যাচাই করে বৈধ বলে চিহ্নিত হয়েছে। প্রশাসনের দাবি, মোট কাজের প্রায় ৩২ শতাংশ সম্পন্ন হয়েছে। ভোটপর্ব মিটলেই বাকি যাচাই প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে। 

 

Read more!
Advertisement
Advertisement